বাংলাদেশ ১০:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
শিরোনামঃ
Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি সহযোগিতায় নতুন অধ্যায়, সই হলো সমঝোতা স্মারক Logo বেরোবির নতুন উপাচার্য ঢাবির মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমান Logo নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোহাম্মদ মোশাররফ হোসেন Logo কুবির নতুন উপাচার্য অধ্যাপক ড. শরীফুল করীম Logo আড়াই মাস পর খুলল হরমুজ প্রণালি, চীনের জাহাজগুলোকে সীমিত অনুমতি দিল ইরান Logo ট্রাম্প–শি জিনপিং বৈঠকে ইরান ইস্যুতে ঐকমত্য, হরমুজ প্রণালি নিয়ে বড় সিদ্ধান্ত Logo ঈদযাত্রায় ঝুঁকি এড়াতে বিআইডব্লিউটিএর ১৬ দফা নির্দেশনা Logo ঈদের ছুটি পাবেন না যারা, কোন কোন পেশা থাকছে আওতার বাইরে Logo শীর্ষ সন্ত্রাসী জাহিদুল ইসলাম গ্রেপ্তার, অস্ত্র-গোলাবারুদ ও মাদক জব্দ Logo বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো

অক্ষয় কুমারের মেয়ের কাছে নগ্ন ছবি চাওয়া ব্যক্তি গ্রেপ্তার

সংগৃহীত ছবি

বলিউড অভিনেতা অক্ষয় কুমারের মেয়ে নিতারা ভাটিয়া সাইবার হয়রানির শিকার হওয়ার ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করেছে মহারাষ্ট্র সাইবার বিভাগ।

ঘটনাটি ঘটে অনলাইনে ভিডিও গেম খেলার সময়। খেলার মাধ্যমে পরিচিত এক ব্যক্তি নিতারার কাছে আপত্তিকর প্রস্তাব দেন এবং পরে নগ্ন ছবি চান। বিষয়টি জানার পরই সাইবার সেলের কাছে অভিযোগ করেন অক্ষয় কুমার।

মিড ডে’র প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালে মহারাষ্ট্র পুলিশের সদর দপ্তরে আয়োজিত ‘সাইবার সচেতনতা মাস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অক্ষয় নিজেই মেয়ের অভিজ্ঞতার কথা প্রকাশ করেন।

তিনি জানান, গেম খেলার সময় এক ব্যক্তি প্রথমে নিতারার পরিচয় জানতে চান। নিজেকে মেয়ে বলে পরিচয় দেওয়ার পর ওই ব্যক্তির আচরণ বদলে যায় এবং সে অশোভন অনুরোধ করতে শুরু করে।

অক্ষয় কুমারের ভাষ্য অনুযায়ী, পরিস্থিতি বুঝতে পেরে নিতারা সঙ্গে সঙ্গে গেমটি বন্ধ করে মায়ের কাছে পুরো বিষয়টি জানায়। তিনি এটিকে সাইবার অপরাধের ভয়ংকর দিক হিসেবে উল্লেখ করেন।

ঘটনার পর মহারাষ্ট্র সরকারের কাছে স্কুল শিক্ষার্থীদের জন্য নিয়মিত সাইবার নিরাপত্তাবিষয়ক ক্লাস চালুর আহ্বান জানান অক্ষয়। পাশাপাশি আনুষ্ঠানিক অভিযোগও দায়ের করা হয়।

মহারাষ্ট্র সাইবার বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা যশস্বী যাদব জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে সংশ্লিষ্ট ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, নিতারা অত্যন্ত সাহসিকতার সঙ্গে বিষয়টি মা-বাবাকে জানিয়েছিল। তার সচেতনতা ও দ্রুত সিদ্ধান্তের প্রশংসা করে সবাইকে সাইবার হয়রানি বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি সহযোগিতায় নতুন অধ্যায়, সই হলো সমঝোতা স্মারক

অক্ষয় কুমারের মেয়ের কাছে নগ্ন ছবি চাওয়া ব্যক্তি গ্রেপ্তার

প্রকাশিত: ০৫:০৩:৫১ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬