বাংলাদেশ ১০:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
শিরোনামঃ
Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি সহযোগিতায় নতুন অধ্যায়, সই হলো সমঝোতা স্মারক Logo বেরোবির নতুন উপাচার্য ঢাবির মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমান Logo নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোহাম্মদ মোশাররফ হোসেন Logo কুবির নতুন উপাচার্য অধ্যাপক ড. শরীফুল করীম Logo আড়াই মাস পর খুলল হরমুজ প্রণালি, চীনের জাহাজগুলোকে সীমিত অনুমতি দিল ইরান Logo ট্রাম্প–শি জিনপিং বৈঠকে ইরান ইস্যুতে ঐকমত্য, হরমুজ প্রণালি নিয়ে বড় সিদ্ধান্ত Logo ঈদযাত্রায় ঝুঁকি এড়াতে বিআইডব্লিউটিএর ১৬ দফা নির্দেশনা Logo ঈদের ছুটি পাবেন না যারা, কোন কোন পেশা থাকছে আওতার বাইরে Logo শীর্ষ সন্ত্রাসী জাহিদুল ইসলাম গ্রেপ্তার, অস্ত্র-গোলাবারুদ ও মাদক জব্দ Logo বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো

ধনবাড়িতে চিরনিদ্রায় শায়িত অভিনেতা তারিকুজ্জামান তপন

সংগৃহীত ছবি

দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই শেষে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অভিনেতা তারিকুজ্জামান তপন। শুক্রবার রাত ৮টা ৬ মিনিটে রাজধানীর আফতাবনগরের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আজ শনিবার সকালে টাঙ্গাইলের ধনবাড়িতে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে তাহসিন জামান তিথি।

তিনি জানান, সকাল সাড়ে ১০টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ সমাহিত করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ডিসেম্বরে খাদ্যনালিতে ক্যান্সার ধরা পড়ার পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। বৃহস্পতিবার তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। পরদিন শুক্রবার বাসায় ফেরার পর সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তারিকুজ্জামান তপন দীর্ঘ ক্যারিয়ারে ছোট পর্দা ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করেছেন। বিশেষ করে কমেডি চরিত্রে তার স্বতঃস্ফূর্ত অভিনয় দর্শকমহলে ব্যাপক প্রশংসিত হয়।

তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে আলতা বানু, ঠিকানা ও যা ছিল অন্ধকারে। টেলিভিশন নাটকে তিনি কাজ করেছেন জোড়া শালিক, হাতছানি, অল্পে গল্পে এবং মৃত্তিকার যাত্রাসহ বহু জনপ্রিয় প্রজেক্টে।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি সহযোগিতায় নতুন অধ্যায়, সই হলো সমঝোতা স্মারক

ধনবাড়িতে চিরনিদ্রায় শায়িত অভিনেতা তারিকুজ্জামান তপন

প্রকাশিত: ০৩:৩১:২৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬