বাংলাদেশ ০৭:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo উচ্ছ্বাস থেকে নস্টালজিয়া, বদলে যাওয়া ঈদের গল্প Logo নীলফামারীর পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, ইজারাদারকে জরিমানা Logo নালিতাবাড়ীতে ধর্ষণের প্রতিবাদে জামায়াতের মানববন্ধন, শরিয়াহভিত্তিক বিচারের দাবি Logo রাঙ্গামাটি কোতয়ালী থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার Logo লালপুরে ভ্যান ছিনতাইয়ের চেষ্টা, গণধোলাই শেষে পুলিশের কাছে সোপর্দ Logo নবীনগর পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়বেন বিএনপি নেতা মাসুদ রানা Logo বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান খান Logo জুনের শুরুতেই মোংলায় চালু হচ্ছে ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস Logo বাগেরহাটের কোরবানির হাটে আকর্ষণের কেন্দ্র ‘ধলু মিয়া’ Logo জলবায়ু সহনশীল কৃষিতে নারীদের স্বাবলম্বী করতে মোংলায় প্রশিক্ষণ কর্মশালা

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর সদর উপজেলার উদ্যোগে দিনব্যাপী এক কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। তৃণমূল পর্যায়ের কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং আদর্শিক মানোন্নয়নের লক্ষ্যে এ শিবিরের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য এ কে এম ফখরুদ্দিন খান রাযী। তিনি বলেন, একটি ইনসাফভিত্তিক সমাজ গঠনে কর্মীদের চারিত্রিক ও নৈতিক গুণাবলি অর্জনের কোনো বিকল্প নেই। দেশ ও জাতির ক্রান্তিলগ্নে দেশপ্রেমিক কর্মীদের অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে।

শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আমীর ও পিরোজপুর পৌর মেয়র প্রার্থী আলহাজ্ব তাফাজ্জল হোসাইন ফরিদ। তিনি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে কর্মীদের সুশৃঙ্খলভাবে কাজ করার এবং জনগণের দ্বারে দ্বারে ইসলামের সুমহান দাওয়াত পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি ও সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ জহিরুল হক। তিনি সাংগঠনিক তৎপরতা জোরদার এবং সামাজিক সেবামূলক কাজে কর্মীদের আরও সক্রিয় হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও বিপুল সংখ্যক কর্মী এই শিক্ষাশিবিরে অংশগ্রহণ করেন। সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে জামায়াতের আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

উচ্ছ্বাস থেকে নস্টালজিয়া, বদলে যাওয়া ঈদের গল্প

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:৩৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬