বাংলাদেশ ০৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo উচ্ছ্বাস থেকে নস্টালজিয়া, বদলে যাওয়া ঈদের গল্প Logo নীলফামারীর পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, ইজারাদারকে জরিমানা Logo নালিতাবাড়ীতে ধর্ষণের প্রতিবাদে জামায়াতের মানববন্ধন, শরিয়াহভিত্তিক বিচারের দাবি Logo রাঙ্গামাটি কোতয়ালী থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার Logo লালপুরে ভ্যান ছিনতাইয়ের চেষ্টা, গণধোলাই শেষে পুলিশের কাছে সোপর্দ Logo নবীনগর পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়বেন বিএনপি নেতা মাসুদ রানা Logo বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান খান Logo জুনের শুরুতেই মোংলায় চালু হচ্ছে ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস Logo বাগেরহাটের কোরবানির হাটে আকর্ষণের কেন্দ্র ‘ধলু মিয়া’ Logo জলবায়ু সহনশীল কৃষিতে নারীদের স্বাবলম্বী করতে মোংলায় প্রশিক্ষণ কর্মশালা

জলঢাকার চৌরঙ্গী বাজারে প্রাণবন্ত কৃষি কর্মশালা অনুষ্ঠিত

নীলফামারীর জলঢাকা উপজেলার চৌরঙ্গী বাজারে এক প্রাণবন্ত ও সফল কৃষি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় কৃষকদের অংশগ্রহণে আয়োজিত এই কর্মশালায় আধুনিক কৃষি প্রযুক্তি ও উৎপাদন পদ্ধতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন মোঃ হামিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ মোফাখাইরুল ইসলাম (আরএসএম, দিনাজপুর), মোঃ সাদেক আলী (সেলস অফিসার, জলঢাকা), উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সাদিকুল ইসলাম, মোছাঃ জিয়াসমিন আরা এবং আব্দুর রহিম (ভেজিটেবল ও জৈব বালাইনাশক)।

অনুষ্ঠানে স্থানীয় সম্মানিত কৃষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

কর্মশালায় আধুনিক উৎপাদন কলাকৌশল, হাইব্রিড ধানের চাষ পদ্ধতি, সঠিক সার ও বালাইনাশক ব্যবহারের নিয়ম এবং রোগ-বালাই দমন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষজ্ঞরা কৃষকদের বাস্তব অভিজ্ঞতার সাথে মিল রেখে কার্যকর পরামর্শ প্রদান করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

আয়োজকরা জানান, এই কর্মশালার মাধ্যমে কৃষকদের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, জ্ঞান বিনিময় এবং অভিজ্ঞতা শেয়ার করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে।

কৃষকদের সক্রিয় অংশগ্রহণ এবং অতিথিদের দিকনির্দেশনায় কর্মশালাটি সফলভাবে সম্পন্ন হয়।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

উচ্ছ্বাস থেকে নস্টালজিয়া, বদলে যাওয়া ঈদের গল্প

জলঢাকার চৌরঙ্গী বাজারে প্রাণবন্ত কৃষি কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৯:২৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬