বাংলাদেশ ০৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
শিরোনামঃ
Logo বেরোবির নতুন উপাচার্য ঢাবির মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমান Logo নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোহাম্মদ মোশাররফ হোসেন Logo কুবির নতুন উপাচার্য অধ্যাপক ড. শরীফুল করীম Logo আড়াই মাস পর খুলল হরমুজ প্রণালি, চীনের জাহাজগুলোকে সীমিত অনুমতি দিল ইরান Logo ট্রাম্প–শি জিনপিং বৈঠকে ইরান ইস্যুতে ঐকমত্য, হরমুজ প্রণালি নিয়ে বড় সিদ্ধান্ত Logo ঈদযাত্রায় ঝুঁকি এড়াতে বিআইডব্লিউটিএর ১৬ দফা নির্দেশনা Logo ঈদের ছুটি পাবেন না যারা, কোন কোন পেশা থাকছে আওতার বাইরে Logo শীর্ষ সন্ত্রাসী জাহিদুল ইসলাম গ্রেপ্তার, অস্ত্র-গোলাবারুদ ও মাদক জব্দ Logo বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো Logo ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

ভার্চুয়াল আদালতের প্রথম দিনেই সুপ্রিম কোর্টে নিষ্পত্তি ১৭৭ মামলা

ভার্চুয়াল আদালতের যাত্রা: প্রথম দিনেই সুপ্রিম কোর্টে ১৭৭ মামলা নিষ্পত্তি (সংগৃহীত ছবি)

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল উপস্থিতিতে বিচার কার্যক্রমের প্রথম দিনেই মোট ৭০৭টি মামলার শুনানি এবং ১৭৭টি মামলার নিষ্পত্তি করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতিতে আপিল বিভাগে, চেম্বার জজ আদালতসহ, ৯৫টি মামলার শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ২১টি মামলার নিষ্পত্তি করা হয়। একই দিনে হাইকোর্ট বিভাগে ৬১২টি মামলার শুনানি এবং ১৫৬টি মামলার নিষ্পত্তি করা হয়েছে।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সুপ্রিম কোর্টের উভয় বিভাগে, চেম্বার জজ আদালতসহ, ভার্চুয়াল উপস্থিতিতে শুনানিযোগ্য মামলার দৈনন্দিন কার্যতালিকা এবং ভার্চুয়াল মিটিং আইডি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

তিনি আরও জানান, আপিল ও হাইকোর্ট বিভাগ মিলিয়ে প্রথম দিনেই মোট ৭০৭টি মামলার শুনানি এবং ১৭৭টি মামলার নিষ্পত্তি হয়েছে।

উল্লেখ্য, আদালতে তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ এবং সুপ্রিম কোর্টের জারি করা প্র্যাকটিস নির্দেশনা অনুসরণ করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সপ্তাহের প্রতি বুধবার ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগে, চেম্বার জজ আদালতসহ, ভার্চুয়াল উপস্থিতিতে আদালত পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমান বৈশ্বিক সংকট মোকাবিলায় জ্বালানি সাশ্রয় ও সরকারি ব্যয় কমাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

বেরোবির নতুন উপাচার্য ঢাবির মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমান

ভার্চুয়াল আদালতের প্রথম দিনেই সুপ্রিম কোর্টে নিষ্পত্তি ১৭৭ মামলা

প্রকাশিত: ১১:১৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬