বাংলাদেশ ১২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’ Logo নিয়োগ ও পদোন্নতি কার্যক্রমে সম্মানি ও পারিতোষিকের হার পুনর্নির্ধারণ Logo ইউএইর ভিসা নীতিতে বড় পরিবর্তন, পর্যটক ও প্রবাসীদের জন্য এলো ৬ নতুন সুবিধা Logo বদর যুদ্ধের আয়াত তেলাওয়াত, আলোচনা কূটনৈতিক বার্তা Logo ওমানে প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীদের সঙ্গে দূতাবাসের মতবিনিময় সভা Logo হাওরের জন্য আগাম ধানের জাত উদ্ভাবনের কাজ চলছে: কৃষিমন্ত্রী Logo সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের Logo সীমান্তে কথিত পুশ-ইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর তৎপরতায় ব্যর্থ Logo প্রাকৃতিক দুর্যোগে ভেঙে গেছে ব্রিজের সংযোগ সড়ক, স্থায়ী সমাধানে কাজ করছে পিআইও Logo মোংলায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চীনা বিনিয়োগ বাড়াতে বিডার কাছে ৯ দফা সুপারিশ দিয়েছে বিসিসিসিআই

বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই) ৯ দফা সুপারিশ পেশ করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর কাছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) আগারগাঁওয়ের পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ অথরিটি (পিপিপিএ) কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের কাছে এসব প্রস্তাব উপস্থাপন করা হয়।

বিসিসিসিআইয়ের পক্ষে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ জেড এম আজিজুর রহমান। তিনি বাংলাদেশ ও চীনের মধ্যে যৌথ উদ্যোগভিত্তিক বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে শিল্পোন্নয়নের জন্য নিরবচ্ছিন্ন ও টেকসই জ্বালানি সরবরাহ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

সভায় বিসিসিসিআইয়ের জেনারেল সেক্রেটারি জামিলুর রহমান দেশের জ্বালানি খাতের সীমাবদ্ধতা তুলে ধরে এলএনজি আমদানিতে বেসরকারি খাতকে সুযোগ দেওয়ার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, বর্তমানে এলপিজি সরকারি ও বেসরকারি উভয় খাতে আমদানি করা হলেও এলএনজি আমদানিতে কেবল সরকারি সংস্থার নিয়ন্ত্রণ রয়েছে।

বিডার নির্বাহী চেয়ারম্যান প্রতিনিধিদলকে আশ্বস্ত করে বলেন, উত্থাপিত বিষয়গুলো—বিশেষ করে জ্বালানি সরবরাহ সংক্রান্ত চ্যালেঞ্জ—সমাধানে সরকার সক্রিয়ভাবে কাজ করছে।

সভায় উভয় পক্ষই বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং চীনা বিনিয়োগ আরও সম্প্রসারণে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে।

kalprakash.com/SS

বুধবার, ২২ এপ্রিল ২০২৬

জনপ্রিয় সংবাদ

‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’

চীনা বিনিয়োগ বাড়াতে বিডার কাছে ৯ দফা সুপারিশ দিয়েছে বিসিসিসিআই

প্রকাশিত: ০২:৪০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬