বাংলাদেশ ১১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

সংবাদপত্রের স্বাধীনতায় সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

চিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক। ছবি : পিএমও

দেশের সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় সরকারের অবস্থান দৃঢ় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বৈঠকে প্রধানমন্ত্রী বলেন—সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে এবং তিনি নিয়মিত সংবাদপত্র ও টেলিভিশনের মাধ্যমে দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। গণমাধ্যমে উঠে আসা তথ্যের ভিত্তিতে তিনি প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্টদের নির্দেশনা দেন বলেও উল্লেখ করেন।

বৈঠকে নোয়াব সদস্যরা সংবাদপত্র শিল্পের বর্তমান সংকট, বিজ্ঞাপন বিল বকেয়া এবং শিল্পের রুগ্ন অবস্থার বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তারা নিয়মিত সরকারি বৈঠক এবং নীতিগত সহায়তারও দাবি জানান।

প্রধানমন্ত্রী নোয়াব সদস্যদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং নির্দিষ্ট সময় পরপর এমন মতবিনিময় বৈঠক আয়োজনের নির্দেশনা দেন বলে জানান প্রেস সচিব।

নোয়াব নেতারা ২০০১ সালে সংবাদপত্রকে শিল্প হিসেবে ঘোষণার বিষয়টি স্মরণ করিয়ে দেন এবং বর্তমানে এ খাতের উন্নয়নে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। একইসঙ্গে বিগত সময়ের সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার ও জামিন প্রক্রিয়ায় সহায়তার বিষয়েও আলোচনা হয়।

বৈঠকটি প্রায় দেড় ঘণ্টা চলে এবং শেষে প্রধানমন্ত্রী নোয়াব সদস্যদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন ও গ্রুপ ফটো তোলেন। এটি বিএনপি সরকার গঠনের পর নোয়াবের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠক বলে জানা গেছে।

বৈঠকে সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এবং দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশকরা উপস্থিত ছিলেন।

kalprakash.com/SS

বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সংবাদপত্রের স্বাধীনতায় সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

সংবাদপত্রের স্বাধীনতায় সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১১:৩৮:০২ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬