বাংলাদেশ ১১:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’ Logo নিয়োগ ও পদোন্নতি কার্যক্রমে সম্মানি ও পারিতোষিকের হার পুনর্নির্ধারণ Logo ইউএইর ভিসা নীতিতে বড় পরিবর্তন, পর্যটক ও প্রবাসীদের জন্য এলো ৬ নতুন সুবিধা Logo বদর যুদ্ধের আয়াত তেলাওয়াত, আলোচনা কূটনৈতিক বার্তা Logo ওমানে প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীদের সঙ্গে দূতাবাসের মতবিনিময় সভা Logo হাওরের জন্য আগাম ধানের জাত উদ্ভাবনের কাজ চলছে: কৃষিমন্ত্রী Logo সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের Logo সীমান্তে কথিত পুশ-ইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর তৎপরতায় ব্যর্থ Logo প্রাকৃতিক দুর্যোগে ভেঙে গেছে ব্রিজের সংযোগ সড়ক, স্থায়ী সমাধানে কাজ করছে পিআইও Logo মোংলায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জামিন পেয়েও কারামুক্তি নয়: শিশুসন্তানসহ কারাগারে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী

সংগৃহীত ছবি

রাজধানীর তেজগাঁও থানার বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমকে কারাগারে পাঠানোর মাত্র চার ঘণ্টা পরই জামিন দেন আদালত। তবে প্রয়োজনীয় কাগজপত্রে বিচারকের স্বাক্ষর বাকি থাকায় এখনো কারামুক্তি হয়নি তার। ফলে মঙ্গলবার (২১ এপ্রিল) রাত থেকে বুধবার (২২ এপ্রিল) সকাল পর্যন্ত দেড় মাসের শিশুকন্যাসহ কারাগারেই থাকতে হয়েছে তাকে।

আদালত সূত্র জানায়, পুনর্বিবেচনার আবেদনের শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মানবিক দিক বিবেচনায় ৫ হাজার টাকা মুচলেকায় পুলিশ রিপোর্ট পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। তবে আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় মুক্তি বিলম্বিত হয়েছে।

শিল্পীর আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তাকে মামলায় জড়ানো হয়েছে। তার বিরুদ্ধে আনা অভিযোগের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ নেই বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে একইদিন দুপুরে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তদন্ত কর্মকর্তা তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন। শুনানি শেষে বিকেলে আদালত প্রথমে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত প্রাঙ্গণে এসময় আবেগঘন দৃশ্যের সৃষ্টি হয়। কোলে দেড় মাস বয়সী শিশুকে নিয়ে কান্নায় ভেঙে পড়েন শিল্পী। আদালতের বারান্দায় বসেই সন্তানকে দুধ খাওয়ান তিনি। পরে শিশুসহ তাকে হাজতখানায় নেওয়া হয় এবং সেখান থেকে প্রিজন ভ্যানে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

মামলা সূত্রে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদ মুবিন রাতুলের ওপর হামলা ও তার বাসায় ভাঙচুর, লুটপাট এবং বোমা বিস্ফোরণের অভিযোগে এ মামলা দায়ের করা হয়। ২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত ওই ঘটনায় চলতি বছরের ২৫ জানুয়ারি তেজগাঁও থানায় মামলা করা হয়, যেখানে শিল্পী বেগমকে অন্যতম আসামি করা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন হলে বুধবার যেকোনো সময় শিল্পী বেগম ও তার শিশুকন্যার মুক্তি মিলতে পারে।

kalprakash.com/SS

বুধবার, ২২ এপ্রিল ২০২৬
জামিন পেয়েও কারামুক্তি নয়: শিশুসন্তানসহ কারাগারে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’

জামিন পেয়েও কারামুক্তি নয়: শিশুসন্তানসহ কারাগারে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী

প্রকাশিত: ১১:০১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬