মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১০:৫৬:১৫
শিরোনাম
নোবিপ্রবিতে বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন, নিরবচ্ছিন্ন সরবরাহ শুরু তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বাড়ল ৪-৫ হাজার টাকা মাদকের প্রতিবাদ করায় দেবিদ্বারে গৃহবধূ-সাক্ষীকে মারধর, ভিডিও ভাইরালের হুমকি জাতিসংঘে তারেক রহমানের ভাষণে আলোড়িত হবেন বিশ্বনেতারা: মুশফিক জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী জাতিসংঘে শুরু ৮১তম অধিবেশনের মূল বিতর্ক আজ ইন্দোনেশিয়ার দাবানলে মোতায়েন ৫৪ হাজার কর্মী, তবু নিয়ন্ত্রণহীন আগুন রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে নোবিপ্রবিতে বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন, নিরবচ্ছিন্ন সরবরাহ শুরু তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বাড়ল ৪-৫ হাজার টাকা মাদকের প্রতিবাদ করায় দেবিদ্বারে গৃহবধূ-সাক্ষীকে মারধর, ভিডিও ভাইরালের হুমকি জাতিসংঘে তারেক রহমানের ভাষণে আলোড়িত হবেন বিশ্বনেতারা: মুশফিক জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী জাতিসংঘে শুরু ৮১তম অধিবেশনের মূল বিতর্ক আজ ইন্দোনেশিয়ার দাবানলে মোতায়েন ৫৪ হাজার কর্মী, তবু নিয়ন্ত্রণহীন আগুন রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে

পোশাক খাতে পডকাস্ট সিরিজ চালু করল বিজিএমইএ

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৫:৫৫
শেয়ার: mail
পোশাক খাতে পডকাস্ট সিরিজ চালু করল বিজিএমইএ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বাংলাদেশের পোশাক শিল্প এবং এর অর্থনীতিতে প্রভাব বিস্তারকারী গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা বাড়ানোর লক্ষ্যে প্রথমবারের মতো পডকাস্ট সিরিজ চালু করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। বর্তমান পরিচালনা পর্ষদের এই উদ্যোগ পোশাক শিল্পের ভাবমূর্তি উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নের প্রতিশ্রুতির একটি অংশ হিসেবে দেখা হচ্ছে।

এই পডকাস্ট সিরিজে পোশাক শিল্পের ভেতর ও বাইরের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি অংশ নিচ্ছেন। এতে ব্যাংকার, ব্যবসায়ী নেতা, অর্থনীতিবিদ এবং নীতিনির্ধারকরা তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরবেন। আলোচনায় উঠে আসবে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ, বৈদেশিক মুদ্রার বিনিময় হার, শিল্প প্রবৃদ্ধি ও সক্ষমতার মতো গুরুত্বপূর্ণ ও সমসাময়িক বিষয়গুলো।

বিজিএমইএ জানিয়েছে, তথ্যনির্ভর এই আলোচনার মাধ্যমে নীতিনির্ধারকদের জন্য গঠনমূলক দিকনির্দেশনা তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য, যা বাণিজ্য ও অর্থনৈতিক সুশাসনে কার্যকর সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে। পাশাপাশি তৈরি পোশাক শিল্প নিয়ে প্রচলিত ভুল ধারণা ও অপপ্রচার দূর করাও এই সিরিজের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য।

শিল্পের বাস্তব চ্যালেঞ্জের পাশাপাশি এর সম্ভাবনাগুলোও তুলে ধরা হবে, যেখানে সংশ্লিষ্ট অভিজ্ঞ ব্যক্তিরা তাদের বাস্তব অভিজ্ঞতা ও মতামত উপস্থাপন করবেন। বিজিএমইএ পরিচালক শাহ রাঈদ চৌধুরী বলেন, এই পডকাস্ট সিরিজ শিল্পের চ্যালেঞ্জ বিশ্লেষণ এবং কার্যকর কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে পোশাক খাতের ইতিবাচক ভাবমূর্তি আরও সুদৃঢ় করবে।

বর্তমানে সিরিজের দুটি পর্ব ইতোমধ্যে প্রচারিত হয়েছে এবং আরও পর্ব প্রকাশের অপেক্ষায় রয়েছে। এগুলো বিজিএমইএ-এর অফিসিয়াল ফেসবুক, ইউটিউব ও ইনস্টাগ্রামসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে একযোগে সম্প্রচার করা হচ্ছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২০ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

পোশাক খাতে পডকাস্ট সিরিজ চালু করল বিজিএমইএ

বিস্তারিত কমেন্টে