বাংলাদেশ ০৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo পিরোজপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত Logo বর্ণাঢ্য আয়োজনে সিএমপির নববর্ষ ১৪৩৩ উদযাপন Logo তেজগাঁও কলেজে অনন্য দৃষ্টান্ত: সিঁড়ি বেয়ে উঠতে না পারা বৃদ্ধের পাশে ছাত্রদল ও স্কাউটস Logo বেরোবিতে ছাত্রশিবিরের দুই দিনব্যাপী নববর্ষ প্রকাশনা উৎসব শুরু Logo রাঙামাটিতে জাঁকজমকপূর্ণ ‘সাংগ্রাই জল উৎসব’: আনন্দের জোয়ারে ভাসছে পাহাড় Logo অচলাবস্থায় রাজশাহী নার্সিং কলেজ, অধ্যক্ষ নিয়োগে ৭২ ঘণ্টার আল্টিমেটাম Logo খালার লাঠির আঘাতে প্রাণ গেল ১ মাস বয়সী ভাগিনার Logo তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ Logo রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ Logo ১৭ বছর ইতিহাস বিকৃতি করা হয়েছে, সংশোধনের প্রতিশ্রুতি প্রতিমন্ত্রী ইশরাকের

১৭ বছর ইতিহাস বিকৃতি করা হয়েছে, সংশোধনের প্রতিশ্রুতি প্রতিমন্ত্রী ইশরাকের

মুক্তিযুদ্ধের ইতিহাস গত ১৭ বছর ধরে রাজনৈতিক স্বার্থে বিকৃত করা হয়েছে বলে অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, একটি নির্দিষ্ট গোষ্ঠীর সুবিধা নিশ্চিত করতে ইতিহাসকে বিকৃত করে ব্যক্তিকেন্দ্রিক রূপ দেওয়া হয়েছিল।

শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত আলোচনা, কবিতা ও ছড়াপাঠ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী দাবি করেন, বিগত সরকার ফ্যাসিবাদী ও মাফিয়াতান্ত্রিক চরিত্রের ছিল। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বই প্রকাশে অনিয়ম এবং পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ধরে তিনি জানান, ভবিষ্যতে এই ধারা থেকে সরে এসে স্বচ্ছতা নিশ্চিত করা হবে। “সত্যনির্ভর ইতিহাস” তুলে ধরতে নতুনভাবে বই প্রকাশের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

নিজেকে তৃণমূল থেকে উঠে আসা রাজনৈতিক কর্মী হিসেবে উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর ওপর যে দায়িত্ব অর্পণ করেছেন, তা তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবেন। একই সঙ্গে দুর্নীতি, সন্ত্রাস, মাদক ও অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাবেক সভাপতি ও বিএনপি কেন্দ্রীয় নেতা এম এ মালেক, একুশে পদকপ্রাপ্ত ছড়াকার ও শিশু সাহিত্যিক আবু সালেহ এবং সাংস্কৃতিক সংগঠক মোশারফ আহমেদ ঠাকুরসহ প্রমুখ।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

পিরোজপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১৭ বছর ইতিহাস বিকৃতি করা হয়েছে, সংশোধনের প্রতিশ্রুতি প্রতিমন্ত্রী ইশরাকের

প্রকাশিত: ১১:১০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬