বাংলাদেশ ০৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo মারিশ্যায় বিজিবির অভিযানে বিদেশি মদ, সিগারেট ও কসমেটিকস উদ্ধার Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য প্রফেসর ড. ছবিরুল ইসলাম হাওলাদার Logo মা ও শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পুলিশের হেফাজতে Logo পাবনায় মাদক সেবনের দায়ে এক যুবকের ২ মাসের কারাদণ্ড Logo দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, মৃত্যুর সঙ্গে লড়ছেন বিএনপি নেতা Logo অযৌক্তিক ফি বৃদ্ধি বন্ধের দাবিতে তেজগাঁও কলেজ ছাত্র ইউনিয়নের প্রতিবাদ Logo বাজারে তীব্র যানজট, দুর্ভোগে সাধারণ মানুষ Logo মাদকবিরোধী অভিযানে সাফল্য: ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার Logo কাপ্তাই হ্রদে নৌভ্রমণের সময় চবি শিক্ষার্থীর মৃত্যু Logo জাবির সমাজবিজ্ঞান অনুষদের নতুন ডিন শরিফুল হুদা

বর্ণাঢ্য আয়োজনে সিএমপির নববর্ষ ১৪৩৩ উদযাপন

  • কাল প্রকাশ
  • প্রকাশিত: ০৩:৪৯:১১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • 37

বাঙালি সংস্কৃতির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’র উদ্যোগে বর্ণাঢ্য ও উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকাল ৯টা থেকে দামপাড়া পুলিশ লাইন্সস্থ ড্রিল শেড, খেলার মাঠ ও শুটিং ক্লাবে দিনব্যাপী এই বর্ণিল অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপির পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক সভানেত্রী ফারজানা আরজু। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়। এ সময় ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা ও বিভিন্ন আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে বাঙালির নিজস্ব উৎসবের আবহ ছড়িয়ে পড়ে সবার মাঝে।

অনুষ্ঠানে সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পুলিশ সদস্য এবং তাঁদের পরিবারবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের জন্য ছিল ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারের আয়োজন। দিনব্যাপী এই কর্মসূচির সমাপ্তি ঘটে আকর্ষণীয় র‍্যাফেল ড্র’র মাধ্যমে।

এ সময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মো. হাবিবুর রহমান প্রাং, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদসহ অন্যান্য কর্মকর্তারা।

রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে সিএমপির নববর্ষ ১৪৩৩ উদযাপন
জনপ্রিয় সংবাদ

মারিশ্যায় বিজিবির অভিযানে বিদেশি মদ, সিগারেট ও কসমেটিকস উদ্ধার

বর্ণাঢ্য আয়োজনে সিএমপির নববর্ষ ১৪৩৩ উদযাপন

প্রকাশিত: ০৩:৪৯:১১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬