বাংলাদেশ ০২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
শিরোনামঃ
Logo চাটমোহরে গ্রামীণ রাস্তা এইচবিবিকরণ কাজের উদ্বোধন করলেন মহিলা আসনের এমপি রুমা Logo রং মুছে যাচ্ছে সেই আলোচিত আর্জেন্টিনার বাড়ির Logo নাটোরে বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু Logo রামপালে র‍্যাবের হাতে জলদস্যু বাহিনীর সহযোগী সন্দেহে আটক, তিনটি অস্ত্র উদ্ধার Logo বেনাপোল দিয়ে প্রবেশ করলেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী Logo মানিকগঞ্জে খুদে বিজ্ঞানীদের বিজ্ঞান মেলা অনুষ্ঠিত Logo নতুন তিন সিনেমায় চমক দেখাতে আসছেন আফরান নিশো Logo সীমান্ত অপরাধ দমনে সহযোগিতা বাড়াতে একমত বিজিবি-বিএসএফ Logo প্রস্তাবিত বাজেটে অর্থনৈতিক সংস্কারের রূপরেখা নেই: নাহিদ ইসলাম Logo সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে, আশা অর্থমন্ত্রীর

রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. ওমর মোরশেদের উদ্যোগে এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৪টায় রাঙামাটি জেলা বিএনপি কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. ওমর মোরশেদের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আলভি হাসান নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজ ছাত্রদলের সহ-সভাপতি তানবির হোসেন মাহি ও শাহরিয়ার ইমন রাসেল। তাঁরা বলেন, এসএসসি পরীক্ষার্থীদের জন্য এ ধরনের সহায়তামূলক উদ্যোগ তাদের আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁরা শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পরীক্ষা দেওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন— জেলা ছাত্রদলের আপ্যায়ন বিষয়ক সম্পাদক সানি আহমেদ সানি, সহ-দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম রাজু, সাবেক যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন জনি, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু সায়েম মিনার ও সদস্য সচিব মাহমুদুল হাসান জুয়েল। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম, মো. ইসহাক ও আবুল কালাম সগিরসহ অন্যান্য নেতৃবৃন্দ। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আহ্বায়ক নাসির উদ্দিন অর্ণব ও যুগ্ম আহ্বায়ক শামস শাহারিয়ার।

প্রধান অতিথির বক্তব্যে ফারুক আহমেদ সাব্বির বলেন, “ছাত্রদল সময়ের প্রয়োজনে যেমন রজনীগন্ধার মতো কোমল হতে পারে, তেমনি প্রয়োজন হলে রাজপথে রক্তজবার মতো সোচ্চার হতেও প্রস্তুত।” তিনি শিক্ষার্থীদের বিভেদ ভুলে ঐক্যের পথে এগিয়ে যাওয়ার এবং দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাইকা আক্তার, মো. নাঈম ও মো. সামি। তাঁরা এমন উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে শতাধিক শিক্ষার্থীর মাঝে খাতা, কলমসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতে শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

জনপ্রিয় সংবাদ

চাটমোহরে গ্রামীণ রাস্তা এইচবিবিকরণ কাজের উদ্বোধন করলেন মহিলা আসনের এমপি রুমা

রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশিত: ১১:১৬:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬