বাংলাদেশ ০৬:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৭ Logo অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান: শীর্ষ জুয়ারীসহ গ্রেফতার ১৫ Logo লামায় থামছেই না অবৈধ ইটভাটার কার্যক্রম, প্রশাসনের নীরব ভূমিকায় জনমনে ক্ষোভ Logo রাস্তার পাশে ছোট্ট কুটিরে বৃদ্ধ দম্পতির মানবেতর জীবন Logo তেজগাঁও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল Logo গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট Logo নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা Logo নওগাঁ সদর উপজেলা কৃষকদলের কমিটি গঠন, আহ্বায়ক মামুন ও সদস্য সচিব সবুর Logo পাবিপ্রবির নতুন ভিসি ড. আবুল হাসনাত মোহা. শামীম Logo স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ, দম্পতির ওপর হামলা

কুড়িগ্রামে বিজিবির অভিযানে জ্বালানি তেল ও মোবাইল জব্দ, আটক ২

ছবিঃ সংগৃহীত

কুড়িগ্রামের সীমান্তে ভারত থেকে পাচার হওয়া মোবাইল ফোন, মোটরসাইকেল ও জ্বালানি তেলসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার ১৭ এপ্রিল মধ্যরাতে জেলার ভুরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা সীমান্ত দিয়ে পাচারের সময় এসব অবৈধ পণ্য জব্দ করা হয়।

বিজিবি জানায়, কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) নিয়মিত টহলের সময় দুই চোরাকারবারি ভারতের কাঁটাতারের সীমানা অতিক্রম করে এসব পণ্য নিয়ে আসে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৫৭ লাখ টাকা।

আটক ব্যক্তিরা হলেন ভুরুঙ্গামারী উপজেলার শিলখুড়ী ধলডাঙ্গা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মো. আনোয়ার (২৯) এবং মগল হোসেনের ছেলে মো. রিপন (২৮)।

কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে নিরাপত্তা নিশ্চিত, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছে।

জনপ্রিয় সংবাদ

গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৭

কুড়িগ্রামে বিজিবির অভিযানে জ্বালানি তেল ও মোবাইল জব্দ, আটক ২

প্রকাশিত: ০১:১৯:২৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬