বাংলাদেশ ০৪:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ অব্যাহত রাখতে তৎপর পাকিস্তান সংক্ষিপ্ত সংবাদ

ছবি: রয়টার্স

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংলাপ অব্যাহত রাখতে সক্রিয় ভূমিকা রাখতে দৃঢ় অবস্থান নিয়েছে পাকিস্তান। দেশটির অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব জানিয়েছেন, আলোচনার ধারাবাহিকতা বজায় রাখতে তাদের নেতৃত্ব চেষ্টা চালিয়ে যাচ্ছে।

অ্যাসোসিয়েটেড প্রেস-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পাকিস্তান সংলাপ চালিয়ে যাওয়ার বিষয়ে আগ্রহী এবং এ প্রচেষ্টা থেকে সরে আসছে না। আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্বব্যাংকের বৈঠকের ফাঁকে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি বলেন, আলোচনাকে এগিয়ে নিতে সব ধরনের কূটনৈতিক উদ্যোগ অব্যাহত থাকবে।

প্রথম দফার শান্তি আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হওয়ার পর আবারও আলোচনা শুরুর সম্ভাবনা তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, কয়েক দিনের মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা পুনরায় পাকিস্তানে আলোচনায় বসতে পারেন, যদিও এখনো নির্দিষ্ট তারিখ বা স্থান চূড়ান্ত হয়নি।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আগামী দুই দিনের মধ্যেই পাকিস্তানে এই আলোচনা পুনরায় শুরু হতে পারে।

kalprakash.com/SS

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ অব্যাহত রাখতে তৎপর পাকিস্তান সংক্ষিপ্ত সংবাদ
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ অব্যাহত রাখতে তৎপর পাকিস্তান সংক্ষিপ্ত সংবাদ

প্রকাশিত: ০১:০৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬