বাংলাদেশ ০১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

ছাত্রদল নেতার মাছের ঘের দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

বাগেরহাটের মোংলায় এক ছাত্রদল নেতার মালিকানাধীন মাছের ঘেরের ভেড়ি কেটে দখল এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার মিঠাখালী ইউনিয়নের সাহেবের মেঠ গ্রামে এ ঘটনা ঘটে।

মোংলা উপজেলা মিঠাখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক সুমন ফকির (২৫) অভিযোগ করে বলেন, ক্রয়সূত্রে আমার মালিকানাধীন ঘেরটি দখলের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিল সুজন মোল্লা। উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব সুজন মোল্লা (৫০) ও মুরাদ মোল্লার (৪০) নেতৃত্বে ২০-২৫ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ঘেরের ভেড়ি কেটে তাদের নিজস্ব ঘেরের সঙ্গে জোরপূর্বক একীভূত করে নেয়।

এ ব্যাপারে অভিযুক্ত সুজন মোল্লা বিষয়টি অস্বীকার করে বলেন, এই ঘের দখলের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।

এ ঘটনায় নিরাপত্তা ও বিচার চেয়ে মোংলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সুমন ফকির।

এ বিষয়ে মোংলা থানার তদন্ত কর্মকর্তা মানিক চন্দ্র গাইন জানান, বিষয়টি সঠিকভাবে তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

ছাত্রদল নেতার মাছের ঘের দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

প্রকাশিত: ০৬:১৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬