জেলা পরিষদ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে বান্দরবান গ্লাডিয়েটর্স ক্রিকেট দলের জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে বান্দরবান সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক জনাব লুৎফুর রহমান (উজ্জ্বল) উপস্থিত থেকে জার্সি উন্মোচন করেন। এসময় দলের খেলোয়াড়, কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বান্দরবান জেলা স্টেডিয়ামে এই জার্সি উন্মোচন করা হয়। এ বিষয়ে বান্দরবান সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান (উজ্জ্বল) বলেন, ক্রীড়াকে এগিয়ে নিতে হলে তরুণ, উদ্যমী ও প্রতিভাবান খেলোয়াড় এবং ক্রীড়া সংগঠকদের পাশে থাকতে হবে।
তাদের কল্যাণে এমন কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।
মুশফিকুর রহমান সোহেল, বান্দরবান প্রতিনিধি 



















