বাংলাদেশ ০২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ভিদাল জানালেন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে Logo বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা, পেছনে রয়েছে যে কারণ Logo ‘মার্তিনেজের ১০ নোংরা কৌশল,’ ভয় পাচ্ছে ইংল্যান্ড Logo কুবিতে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ১১৭ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান Logo সুন্দরগঞ্জে বন্যা মোকাবিলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo নবীনদের পদচারণায় মুখরিত বেরোবি ক্যাম্পাস Logo রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শুভ্রা রানী চন্দ আর নেই Logo নালিতাবাড়ীতে রথযাত্রা উপলক্ষে ধর্মীয় প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত Logo অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা Logo ছেলের শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণের জেরে বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার

দায়িত্ব নেওয়ার ২৮ দিন পর কুসিকের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ

সংগৃহীত ছবি

দায়িত্ব গ্রহণের ২৮ দিন পর কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) সার্বিক রাজস্ব আয়-ব্যয় এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি তুলে ধরেছেন নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

রোববার (১২ এপ্রিল) কুসিকের অতীন্দ্রমোহন রায় সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য উপস্থাপন করেন। এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামুন, নির্বাহী প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশাসক জানান, গত ১৫ মার্চ পর্যন্ত রাজস্ব খাতে মোট আয় হয়েছে ৬১ কোটি ২২ লাখ ৬৫ হাজার ৬৬৪ টাকা এবং ব্যয় হয়েছে ৩৭ কোটি ৯৩ লাখ ১৬ হাজার ৯৮৬ টাকা। ফলে বর্তমানে উদ্বৃত্ত রয়েছে ২৩ কোটি ২৯ লাখ ৪৮ হাজার ৬৭৮ টাকা।

তিনি আরও জানান, সিআইডিপি প্রকল্পে মোট স্থিতি রয়েছে ৩০১ কোটি ১০ লাখ ৭৫ হাজার ১২৭ টাকা, যার আওতায় ১১টি প্রকল্পের দরপত্র আহ্বান করা হয়েছে।

এছাড়া এলজিসিআরআরপি (কোভিড-১৯) প্রকল্পে রয়েছে ২ কোটি ৮ লাখ ৮৫ হাজার ৯৩৬ টাকা এবং ইউডিসিজিপি প্রকল্পে ৩৪ কোটি ৯১ লাখ ৫৭ হাজার ৯ টাকা।

বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) খাতে বর্তমানে স্থিতি রয়েছে ৪৬ কোটি ৭৬ লাখ ৫৮ হাজার ২১০ টাকা। এ অর্থ থেকে ১০৯টি প্রকল্পে ৪১ কোটি ৮৫ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয়েছে।

স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতি তিন মাস অন্তর আয়-ব্যয়ের তথ্য জনসম্মুখে প্রকাশ করা হবে বলেও জানান প্রশাসক।

kalprakash.com/SS
জনপ্রিয় সংবাদ

ভিদাল জানালেন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে

দায়িত্ব নেওয়ার ২৮ দিন পর কুসিকের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ

প্রকাশিত: ০৪:৫৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬