বাংলাদেশ ১২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১

লটারি মেধা নির্ধারণ করে না: শিক্ষামন্ত্রী

আ ন ম এহসানুল হক মিলন।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, স্কুলে ভর্তি লটারি পদ্ধতি মেধা নির্ধারণ করে না।

রোববার দুপুরে রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, স্কুলে ভর্তি লটারি নিয়ে নানা সমালোচনা রয়েছে। কেউ কেউ অভিযোগ করেন এটি ধনী–গরিব বৈষম্য তৈরি করে, আবার কেউ বলেন এটি মেধা নির্ধারণ করে না। তবে তার মতে, লটারি পদ্ধতি কোনোভাবেই মেধা নির্ধারণ করে না এবং বৈষম্যও দূর করতে পারে না।

তিনি আরও বলেন, কোচিং সেন্টারের প্রসার আমাদের দুর্বলতার ফল। তাই আগে শিক্ষক প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের দিকে গুরুত্ব দিতে হবে।

আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষাকে সামনে রেখে ঢাকা অঞ্চলের কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এই সভার আয়োজন করে। সভায় বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার এহসানুল কবিরসহ শিক্ষা মন্ত্রণালয় ও বিভিন্ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

লটারি মেধা নির্ধারণ করে না: শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ০২:৩৪:৫০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬