বাংলাদেশ ০৯:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
শিরোনামঃ
Logo তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত Logo আমরা এনেছি লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo শেরপুরে পুলিশের জালে মাদক কারবারি, উদ্ধার ৬৭৫ ইয়াবা Logo গাইবান্ধায় এক কুকুরের কামড়ে ৪ জনের মৃত্যু Logo বাগমারায় উন্নয়ন কমিটি ঘোষনা ও সাংবাদিকদের সঙ্গে স্থানীয় সাংসদের মতবিনিময় Logo ডিনস অ্যাওয়ার্ড অর্জন করলেন পাবিপ্রবির ৩৮ শিক্ষার্থী Logo ‘চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে’—কার দিকে ইঙ্গিত ওমর সানীর? Logo মুক্তির এক দিন আগে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সেন্সর সনদ বাতিল Logo ফুলপ্রেমী কেয়া আর স্বপ্নবাজ তৌসিফের ‘অবশেষে তুমি এলে’ Logo আইসিসি র‍্যাংকিংয়ে বড় উন্নতি শান্ত-নাহিদের

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে অংশ নিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ঠাকুরগাঁও জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস।

শনিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মনোনয়ন ফরম সংগ্রহের সময় তার সঙ্গে দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি সবার কাছে দোয়া ও সমর্থন কামনা করেন এবং বলেন, দল যদি তাকে মনোনয়ন দেয়, তাহলে তিনি তৃণমূলের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবেন।

দীর্ঘ রাজনৈতিক পথচলা, রাজপথের আন্দোলন এবং সাংগঠনিক দক্ষতার সমন্বয়ে ফোরাতুন নাহার প্যারিস ইতোমধ্যে ঠাকুরগাঁওয়ের রাজনীতিতে একটি সুপরিচিত নাম হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন। দলীয় নেতাকর্মীদের কাছে তিনি একজন সক্রিয়, সাহসী ও সংগঠক হিসেবে পরিচিত। বিশেষ করে দলের দুঃসময়ে রাজপথে তার সরব উপস্থিতি এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখার ভূমিকা তাকে আলাদা অবস্থান এনে দিয়েছে।

দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে যুক্ত ফোরাতুন নাহার প্যারিস তৃণমূল পর্যায়ে সক্রিয় রাজনীতির পাশাপাশি সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। কলেজ জীবন থেকেই তার রাজনৈতিক সম্পৃক্ততা শুরু। ১৯৯৩ সালে স্থানীয় সরকার মন্ত্রী এবং দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাত ধরে তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত হন। পরবর্তীতে বিভিন্ন সাংগঠনিক ধাপ অতিক্রম করে ২০১০ সালে জেলা মহিলা দলের আহ্বায়ক এবং ২০১৭ সাল থেকে সভাপতির দায়িত্ব পালন করছেন।

দলীয় নেতাকর্মীরা জানান, আওয়ামী লীগ সরকারের সময় বিরোধী রাজনীতিতে সক্রিয় থাকার কারণে তিনি বিভিন্নভাবে হয়রানি, চাপ ও হুমকির মুখে পড়েছেন। তবুও তিনি রাজপথ ছাড়েননি বরং দলীয় কর্মসূচিতে সক্রিয় থেকে গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে অংশ নিয়েছেন। তার শক্তিশালী বক্তৃতা, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূল পর্যায়ে গ্রহণযোগ্যতা তাকে সংরক্ষিত নারী আসনের জন্য একজন সম্ভাবনাময় প্রার্থী হিসেবে এগিয়ে রাখছে।

মনোনয়ন ফরম নেওয়ার পর ফোরাতুন নাহার প্যারিস বলেন, কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি, যে দল আমাকে রাজনীতি ও মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ দিয়েছে। বিশেষভাবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে, যার নেতৃত্ব ও অনুপ্রেরণা আমাদের পথ দেখায়। কৃতজ্ঞতা জানাচ্ছি ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন এবং সাবেক সভাপতি তৈমুর রহমানের প্রতিও।

তিনি আরও বলেন, দীর্ঘ ৩০ বছর ধরে রাজপথের আন্দোলন-সংগ্রামে থেকে শিখেছি রাজনীতি মানে শুধু পদ-পদবি নয়, মানুষের অধিকার আদায়ের লড়াই। দুঃসময়ে আমরা রাজপথ ছেড়ে যাইনি, ভবিষ্যতেও যাব না। আমি সবার কাছে দোয়া ও সমর্থন চাই। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে আমি তৃণমূলের কণ্ঠস্বর হয়ে সংসদে কথা বলব এবং নারীদের অধিকার ও উন্নয়নে কাজ করব।

জনপ্রিয় সংবাদ

তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস

প্রকাশিত: ০৭:৪৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬