বাংলাদেশ ০২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ভিদাল জানালেন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে Logo বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা, পেছনে রয়েছে যে কারণ Logo ‘মার্তিনেজের ১০ নোংরা কৌশল,’ ভয় পাচ্ছে ইংল্যান্ড Logo কুবিতে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ১১৭ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান Logo সুন্দরগঞ্জে বন্যা মোকাবিলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo নবীনদের পদচারণায় মুখরিত বেরোবি ক্যাম্পাস Logo রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শুভ্রা রানী চন্দ আর নেই Logo নালিতাবাড়ীতে রথযাত্রা উপলক্ষে ধর্মীয় প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত Logo অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা Logo ছেলের শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণের জেরে বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার

রফতানির চাপ সামলাতে প্রযুক্তির দিকে ঝুঁকছে বস্ত্রশিল্প মালিকরা

মার্কিন শুল্ক চাপসহ মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব পড়েছে তৈরি পোশাকের রফতানি আয়ে। ছবি: সংগৃহীত

বৈশ্বিক রফতানি বাজারের অস্থিরতা ও বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর জোর দিচ্ছেন দেশের বস্ত্রশিল্প মালিকরা।

শনিবার (১১ এপ্রিল) সকালে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন-এর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনটির নেতারা এ তথ্য জানান।

তারা বলেন, মার্কিন শুল্ক চাপ এবং মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব ইতোমধ্যে তৈরি পোশাক খাতের রফতানি আয়ে পড়েছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে চলমান জ্বালানি সংকট আরও তীব্র হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।

বস্ত্রশিল্প মালিকরা জানান, বর্তমান পরিস্থিতিতে উৎপাদন ধরে রাখতে হলে নতুন প্রযুক্তি ও জ্বালানি সাশ্রয়ী যন্ত্রপাতির ব্যবহার বাড়ানো ছাড়া বিকল্প নেই।

তারা আরও জানান, আগামী ডিসেম্বরে টেক্সটাইল ও গার্মেন্টস মেশিনারিজ প্রদর্শনীর আয়োজন করবে বিটিএমএ। সেখানে দেশি-বিদেশি উদ্যোক্তারা আধুনিক ও জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি উপস্থাপন করবেন।

এ লক্ষ্যে চীনের সাংহাই টেক্সটাইল অ্যাসোসিয়েশন-এর সঙ্গে একটি সমঝোতা চুক্তিও স্বাক্ষর করেছে বিটিএমএ, যা ভবিষ্যতে প্রযুক্তি বিনিময় ও সহযোগিতায় সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

ভিদাল জানালেন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে

রফতানির চাপ সামলাতে প্রযুক্তির দিকে ঝুঁকছে বস্ত্রশিল্প মালিকরা

প্রকাশিত: ০১:২৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬