রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:২৬:১৬

চ্যাটজিপিটির নির্মাতা স্যাম অল্টম্যানের বাসভবনে হামলা, নিক্ষেপ মলোটভ ককটেল

কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১২:২০
শেয়ার: mail
চ্যাটজিপিটির নির্মাতা স্যাম অল্টম্যানের বাসভবনে হামলা, নিক্ষেপ মলোটভ ককটেল

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের বাসভবনে মলোটভ ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার (১০ এপ্রিল) ভোর প্রায় ৪টার দিকে এই ঘটনা ঘটে।

সানফ্রান্সিসকো পুলিশ (এসএফপিডি) জানিয়েছে, হামলার পরপরই ঘটনাস্থল থেকে একজন ২০ বছর বয়সী যুবককে গ্রেপ্তার করা হয়েছে। হামলাকারী প্রথমে বাসভবনের গেট লক্ষ্য করে একটি দাহ্য বস্তু নিক্ষেপ করে, এতে সেখানে আগুন ধরে যায়। পরে তিনি হেঁটে ঘটনাস্থল ত্যাগ করেন।

প্রায় এক ঘণ্টা পর তাকে ওপেনএআই সদর দপ্তরের কাছাকাছি এলাকা থেকে আটক করা হয়। তবে তার পরিচয় ও হামলার সুনির্দিষ্ট উদ্দেশ্য এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ওপেনএআই-এর একজন মুখপাত্র নিশ্চিত করেছেন, ঘটনাটি স্যাম অল্টম্যানের ব্যক্তিগত বাসভবনেই ঘটেছে। সৌভাগ্যক্রমে এতে কেউ আহত হননি এবং দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সাম্প্রতিক সময়ে ওপেনএআই ঘিরে নিরাপত্তা উদ্বেগ ও প্রতিবাদের ঘটনাও বেড়েছে। এর আগে গত নভেম্বরে হুমকির কারণে সানফ্রান্সিসকোতে প্রতিষ্ঠানটির সদর দপ্তরে সাময়িক লকডাউনও ঘোষণা করা হয়েছিল।

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বিতর্ক ও জনমত বিভক্ত থাকলেও ওপেনএআই দ্রুত সম্প্রসারণ করছে। প্রতিষ্ঠানটির সর্বশেষ তথ্যে জানা গেছে, তাদের বাজারমূল্যায়ন প্রায় ৮৫২ বিলিয়ন ডলারে পৌঁছেছে এবং চ্যাটজিপিটির সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা ৯০ কোটিরও বেশি।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১১ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

চ্যাটজিপিটির নির্মাতা স্যাম অল্টম্যানের বাসভবনে হামলা, নিক্ষেপ মলোটভ ককটেল

বিস্তারিত কমেন্টে