বাংলাদেশ ১১:২৪ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬
শিরোনামঃ
Logo দেহুন্দা ইউনিয়ন কমপ্লেক্স স্থাপন নিয়ে বিরোধ, এমপির হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর Logo আইসিএপিপি প্রতিনিধিদলের সঙ্গে এনসিপির বৈঠক, গুরুত্ব পেল যুব নেতৃত্ব Logo ওয়ান ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন শেষ ১৫ জুন Logo ‘মা পাশে থাকলে এমন হতো না’, শুটিং সেটের অভিজ্ঞতা নিয়ে ক্ষোভ জাহ্নবী কাপুরের Logo ৮ জেলার এইচএসসি শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা, ৮ জুনের মধ্যে বোর্ডে যোগাযোগের আহ্বান Logo আদালতের রায় মেনে নিয়েছে আসামি সোহেলের পরিবার Logo গ্রুপ পর্ব থেকে ফাইনাল: যেমন হতে পারে আর্জেন্টিনার রোডম্যাপ Logo রাণীশংকৈলে এডিবি প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ Logo উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ইস্যুতে কিমের বোনের কড়া বার্তা Logo কুবি রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষণা

আসন পরিবর্তন নিয়ে সংসদে প্রশ্ন, প্রধানমন্ত্রীর পাশে কেন স্বরাষ্ট্রমন্ত্রী?

জাতীয় সংসদে আসন পরিবর্তন করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রধানমন্ত্রীর পাশে বসা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান।

বুধবার (৮ এপ্রিল) সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বিষয়টি উত্থাপন করেন।

মজিবুর রহমান বলেন, গত দুই দিন ধরে দেখা যাচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী তার নির্ধারিত আসন থেকে সরে প্রধানমন্ত্রীর পাশের আসনে বসছেন। এটি প্রধানমন্ত্রীর বিশেষ অনুমতিতে হয়েছে কি না—সেই প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি সংসদের কার্যপ্রণালী বিধি যথাযথভাবে বাস্তবায়নের বিষয়েও দৃষ্টি আকর্ষণ করেন।

জবাবে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদে আসন পরিবর্তন হওয়া স্বাভাবিক বিষয়, এটি পয়েন্ট অব অর্ডারের আওতায় পড়ে না।

পরে সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল-২০২৬ উত্থাপনের আহ্বান পেলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্পিকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি তার নির্ধারিত আসনে ফিরে যাচ্ছেন।

kalprakash.com/SS

বুধবার, ৮ এপ্রিল ২০২৬

জনপ্রিয় সংবাদ

দেহুন্দা ইউনিয়ন কমপ্লেক্স স্থাপন নিয়ে বিরোধ, এমপির হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর

আসন পরিবর্তন নিয়ে সংসদে প্রশ্ন, প্রধানমন্ত্রীর পাশে কেন স্বরাষ্ট্রমন্ত্রী?

প্রকাশিত: ০৩:৩১:২৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬