মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ | ১৯ শ্রাবণ, ১৪৩৩ | ১৯ সফর, ১৪৪৮ | ভোর ৫:৩৬:৩৯

রামিসা ধর্ষণ-হত্যা মামলা তদন্ত মাইলফলক, আসামি গ্রেপ্তার দ্রুত সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী

কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ৭ জুন, ২০২৬, ৩:০৯
শেয়ার: mail
রামিসা ধর্ষণ-হত্যা মামলা তদন্ত মাইলফলক, আসামি গ্রেপ্তার দ্রুত সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুত আসামি গ্রেপ্তার এবং কার্যকর তদন্তকে একটি মাইলফলক হিসেবে আখ্যায়িত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (৭ জুন) মামলার রায় ঘোষণার পর সচিবালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামিসা ধর্ষণ-হত্যা মামলায় দ্রুত আসামি গ্রেপ্তার ও তদন্ত একটি গুরুত্বপূর্ণ অর্জন। এ ঘটনায় পুলিশের ভূমিকা প্রশংসনীয় এবং সংশ্লিষ্টদের পুরস্কৃত করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, বিজিবি–বিএসএফ ডিজি পর্যায়ের বৈঠকে পুশইন ইস্যু নিয়ে কূটনৈতিক চ্যানেলে আলোচনা হবে। পাশাপাশি মাদক ও জুয়া সংক্রান্ত বিদ্যমান আইন সংস্কারের বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে।

এদিন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন মামলার রায় ঘোষণা করেন। রায়ে প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

উল্লেখ্য, গত ১৯ মে মিরপুরের পল্লবীতে রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটে। পরদিন ২০ মে নিহত শিশুর বাবা পল্লবী থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হলে দ্রুত বিচারিক কার্যক্রম সম্পন্ন হয়।

kalprakash.com/IH

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward