মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:২৪:৩২
শিরোনাম
● পলাশবাড়ীতে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত ● রুহিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: ভূমি সেবার স্থবিরতা নিয়ে উদ্বেগ ● পলাশবাড়ীতে ছাগল-ভেড়াকে বিনা মূল্যে পিপিআর টিকা ● নজরুল বিশ্ববিদ্যালয়ে Pathways to Higher Education in Foreign Countries শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ● যৌন নিপীড়নের অভিযোগে নাটোর টিটিসির কর্মচারী গ্রেপ্তার ● নাটোরে ৫০ বক জবাই, তিন পাখিশিকারির কারাদণ্ড ● শিবচরে বালতির পানিতে ডুবে ১ বছরের শিশুর মৃত্যু ● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ ● পলাশবাড়ীতে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত ● রুহিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: ভূমি সেবার স্থবিরতা নিয়ে উদ্বেগ ● পলাশবাড়ীতে ছাগল-ভেড়াকে বিনা মূল্যে পিপিআর টিকা ● নজরুল বিশ্ববিদ্যালয়ে Pathways to Higher Education in Foreign Countries শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ● যৌন নিপীড়নের অভিযোগে নাটোর টিটিসির কর্মচারী গ্রেপ্তার ● নাটোরে ৫০ বক জবাই, তিন পাখিশিকারির কারাদণ্ড ● শিবচরে বালতির পানিতে ডুবে ১ বছরের শিশুর মৃত্যু ● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ

সংসদে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় বিদ্যুৎমন্ত্রীকে সতর্ক করলেন স্পিকার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৭ জুন, ২০২৬, ৫:৫১
শেয়ার: mail
সংসদে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় বিদ্যুৎমন্ত্রীকে সতর্ক করলেন স্পিকার

জাতীয় সংসদে দেওয়া প্রতিশ্রুতি নির্ধারিত সময়ে বাস্তবায়ন না হওয়ায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে সতর্ক করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ভবিষ্যতে সংসদে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে সংশ্লিষ্ট বিষয়গুলো যথাযথভাবে পর্যালোচনা করার পরামর্শ দেন তিনি।

রোববার (৭ জুন) জাতীয় সংসদের অধিবেশনে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ নিয়ে সংসদ সদস্য রুমিন ফারহানার এক সম্পূরক প্রশ্নের জবাব দিতে গিয়ে এ আলোচনা হয়।

অধিবেশনে রুমিন ফারহানা মন্ত্রীর পূর্বের একটি প্রতিশ্রুতির প্রসঙ্গ তুলে ধরে বলেন, সংসদে দেওয়া আশ্বাস অনুযায়ী ১ মে’র মধ্যে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগ দেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময় পার হয়ে গেলেও এখনো তা বাস্তবায়িত হয়নি।

জবাবে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী দেশে গ্যাসের সীমাবদ্ধতার বিষয়টি উল্লেখ করে বলেন, বর্তমান পরিস্থিতিতে সার কারখানার তুলনায় বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহকে অগ্রাধিকার দিতে হচ্ছে। ফলে আশুগঞ্জ সার কারখানায় এখনো গ্যাস সংযোগ দেওয়া সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, দেশে দীর্ঘদিন নতুন গ্যাস অনুসন্ধান কার্যক্রম পরিচালিত হয়নি। বর্তমান সরকার নতুন করে ড্রিলিং কার্যক্রম শুরু করেছে এবং ভবিষ্যতে নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হলে শিল্পকারখানাগুলোতে গ্যাস সরবরাহ বাড়ানো সম্ভব হবে।

এ সময় স্পিকার মন্ত্রীর পূর্বের প্রতিশ্রুতির বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে বলেন, সংসদে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের সক্ষমতা ও সংশ্লিষ্ট সব বিষয় যাচাই-বাছাই করে তবেই তা দেওয়া উচিত। ভবিষ্যতে এ ধরনের বিষয়ে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

kalprakash.com/IH

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৭ জুন ২০২৬ | Globe kalprakash.com

সংসদে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় বিদ্যুৎমন্ত্রীকে সতর্ক করলেন স্পিকার

বিস্তারিত কমেন্টে