বাংলাদেশ ১১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মৃতিফলকের উদ্বোধন Logo জেলা তথ্য অফিসের কার্যক্রমকে আরও সময়োপযোগী করতে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী Logo কুবি শিক্ষক সমিতিতে নতুন দুই সদস্য, সম্ভাব্য নির্বাচন ডিসেম্বরে Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা

বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় পেট্রল পাম্পে জ্বালানি নিতে যাওয়ার পথে যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. ইয়াছিন শেখ (৫৫) নামে এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের পাগলা-শ্যামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াছিন শেখ উপজেলার সাতশৈয়া গ্রামের শেখ আ. বারির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াছিন শেখ মোটরসাইকেল নিয়ে পাগলা-শ্যামনগর এলাকার একটি ফিলিং স্টেশনে প্রবেশ করছিলেন। এ সময় খুলনামুখী একটি যাত্রীবাহী বাস তাকে সজোরে ধাক্কা দিলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই বাসটি ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় মোটরসাইকেলটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মোল্লাহাট হাইওয়ে থানার ওসি মো. আসাদুজ্জামান হাওলাদার জানান, ঘটনার বিষয়ে পুলিশ অবগত রয়েছে এবং বিস্তারিত বিষয় তদন্ত করা হচ্ছে।

এদিকে, একই দিনে সকাল ১১টার দিকে পিলজংগ এলাকায় একটি ক্রেন উল্টে গিয়ে ইসরাফিল শেখ (২৭) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। এছাড়া শ্যামবাগাত এলাকায় বাসের ধাক্কায় অজ্ঞাতনামা এক সাইকেল আরোহী আহত হয়েছেন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মৃতিফলকের উদ্বোধন

বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

প্রকাশিত: ১০:৩৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬