বাংলাদেশ ১০:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo জেলা তথ্য অফিসের কার্যক্রমকে আরও সময়োপযোগী করতে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী Logo কুবি শিক্ষক সমিতিতে নতুন দুই সদস্য, সম্ভাব্য নির্বাচন ডিসেম্বরে Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ

মোংলায় এক সপ্তাহে ১৭ শিশুর দেহে হামের লক্ষণ, নমুনা পাঠানো হয়েছে ঢাকায়

বাগেরহাটের মোংলা উপজেলায় গত এক সপ্তাহে ১৭ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। সম্ভাব্য আক্রান্ত এসব শিশুর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আক্রান্ত শিশুদের বয়স ২ থেকে ৫ বছরের মধ্যে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপসর্গ দেখা দেওয়া ১৭ শিশুর মধ্যে ১৪ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে ৩ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে একজন শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং অপর দুই শিশু চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহীন জানান, জ্বর, কাশি, সর্দি এবং শরীরে লালচে ফুসকুড়ি নিয়ে শিশুদের হাসপাতালে নিয়ে আসছেন অভিভাবকরা। চিকিৎসা প্রদানের পাশাপাশি তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে।

তিনি আরও বলেন, সচেতনতা বৃদ্ধি পেলে হামের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। জ্বর ও শরীরে ফুসকুড়ি দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানান তিনি। আক্রান্ত শিশুদের পর্যাপ্ত তরল খাবার দিতে এবং ঠান্ডা ও ছায়াযুক্ত স্থানে রাখার পরামর্শ দেন। পাশাপাশি দুই বছর বয়স পূর্ণ হলেই নিকটস্থ হাসপাতাল বা কমিউনিটি ক্লিনিক থেকে হামের টিকা নেওয়ার আহ্বান জানান তিনি।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

জেলা তথ্য অফিসের কার্যক্রমকে আরও সময়োপযোগী করতে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

মোংলায় এক সপ্তাহে ১৭ শিশুর দেহে হামের লক্ষণ, নমুনা পাঠানো হয়েছে ঢাকায়

প্রকাশিত: ১০:৩১:২১ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬