বাংলাদেশ ১১:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মৃতিফলকের উদ্বোধন Logo জেলা তথ্য অফিসের কার্যক্রমকে আরও সময়োপযোগী করতে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী Logo কুবি শিক্ষক সমিতিতে নতুন দুই সদস্য, সম্ভাব্য নির্বাচন ডিসেম্বরে Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের দুই পা বিচ্ছিন্ন

নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া (২৫) নামে এক পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সকালে আত্রাই রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

আহত পুলিশ কনস্টেবলের শ্বশুরবাড়ি আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামে। তাঁর গ্রামের বাড়ির ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, আহত পুলিশ কনস্টেবল বাগেরহাটে কর্মরত। রাতে খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনে আত্রাইয়ে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন তিনি। সকালে ট্রেনটি আত্রাই স্টেশনে পৌঁছালে কিছুটা গতি কমায়। এ সময় এমরান মিয়া লাফ দিয়ে নামতে গেলে চাকার নিচে পড়ে যান। এতে তাঁর দুটি পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন।

ওসি আরও জানান, পরে শ্বশুরবাড়ির লোকজনের মাধ্যমে এমরান মিয়াকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক)-এ পাঠানো হয়েছে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মৃতিফলকের উদ্বোধন

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের দুই পা বিচ্ছিন্ন

প্রকাশিত: ১০:১০:৪৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬