বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৭:২৬:৩৫
শিরোনাম
● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক

দক্ষিণ কোরিয়ার দাবি: উত্তর কোরিয়া ইরানকে অস্ত্র সরবরাহ করছে না

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১:৩৫
শেয়ার: mail
দক্ষিণ কোরিয়ার দাবি: উত্তর কোরিয়া ইরানকে অস্ত্র সরবরাহ করছে না

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি: সংগৃহীত

১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরান ও উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রবিরোধী অবস্থানের কারণে। চলমান ইরান-যুদ্ধের প্রেক্ষাপটে কিম জং উনের প্রশাসন যুক্তরাষ্ট্রের আগ্রাসনের সমালোচনা করলেও দক্ষিণ কোরিয়ার দাবি, যুদ্ধপরবর্তী সম্ভাব্য নতুন সম্পর্কের সুযোগের কারণে পিয়ংইয়ং ধীরে ধীরে তেহরানের সঙ্গে দূরত্ব বজায় রাখছে।

দক্ষিণ কোরিয়ার আইনপ্রণেতা পার্ক সুন-ওন সোমবার (৬ এপ্রিল) জানিয়েছেন, উত্তর কোরিয়া দীর্ঘদিনের মিত্র ইরান থেকে নিজেকে দূর রেখেছে এবং ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ইরানকে কোনো অস্ত্র সরবরাহ করেনি।

তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পরও পিয়ংইয়ং কোনো শোকবার্তা বা অভিনন্দন বার্তা পাঠায়নি। এনআইএস বলছে, চলমান যুদ্ধে চীন ও রাশিয়া যেখানে নিয়মিত বিবৃতি দিচ্ছে, সেখানে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মাত্র দুটি বিবৃতি দিয়েছে এবং ভাষা তুলনামূলকভাবে নরম।

পার্ক সুন-ওনের দাবি, এই অবস্থান ইঙ্গিত দেয় যে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনার পথ বন্ধ করছে না। কিম জং উন ফেব্রুয়ারির শেষের নবম ওয়ার্কার্স পার্টি কংগ্রেসে উল্লেখ করেছিলেন, যুক্তরাষ্ট্র যদি উত্তর কোরিয়াকে পারমাণবিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় এবং ‘শত্রুতামূলক নীতি’ প্রত্যাহার করে, তবে দুই দেশের সম্পর্ক উন্নতি করতে পারে।

সূত্র: রয়টার্স

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৬ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

দক্ষিণ কোরিয়ার দাবি: উত্তর কোরিয়া ইরানকে অস্ত্র সরবরাহ করছে না

বিস্তারিত কমেন্টে