বাংলাদেশ ০৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১

একদিনের ব্যবধানে ফিরে পেল ভাইরাল তাজুর ১ মিলিয়ন ফলোয়ারের ফেসবুক পেজ

কুড়িগ্রামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল তাইজুল ইসলাম তাজুর ‘তাজু ভাই ২.০’ ফেসবুক পেজটি একদিনের ব্যবধানে ফিরে পাওয়া গেছে। গায়েব হয়ে যাওয়া তার ১ মিলিয়ন ফলোয়ারের পেজটি ফিরে পাওয়ার খবরে স্বস্তি ফিরেছে ভক্ত-অনুসারী ও স্থানীয়দের মধ্যে।

সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে তাইজুল ইসলাম তাজুর ফেসবুক পেজটি আবার দেখা যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) কবিরুল ইসলাম।

খোঁজ নিয়ে জানা যায়, গতকাল রোববার পর্যন্ত পেজটি খুঁজে না পাওয়ায় ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। অনেকেই ধারণা করেছিলেন, পেজটি হ্যাক হয়েছে অথবা কোনো কারণে সরিয়ে নেওয়া হয়েছে। তবে একদিনের ব্যবধানে সোমবার সকালে পেজটি পুনরুদ্ধার হওয়ায় সেই শঙ্কা অনেকটাই কেটে গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে অতিরিক্ত আলোচনা-সমালোচনা এবং ভিউনির্ভর কনটেন্ট তৈরির প্রবণতা তার জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে বলে মনে করছেন সচেতন মহল।

স্থানীয়দের অভিযোগ, কিছু কনটেন্ট নির্মাতা তাজুর সরলতাকে পুঁজি করে বিভিন্ন ধরনের ভিডিও ও পোস্ট তৈরি করেছেন, যা তার ব্যক্তিগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

তাইজুল ইসলাম তাজু বলেন, আল্লাহর রহমতে আমার ফেসবুক পেজটি ফিরে পেয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন।

স্থানীয় ইউপি সদস্য কবিরুল ইসলাম বলেন, সকাল থেকে তার ফেসবুক পেজ দেখা যাচ্ছে। তিনি সকালে ওই পেজে লাইভও করেছেন। কী কারণে এমনটি হয়েছে, আমরা জানি না। তার পেজ ফিরে পাওয়ায় এলাকার মানুষ অনেক খুশি।

জনপ্রিয় সংবাদ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

একদিনের ব্যবধানে ফিরে পেল ভাইরাল তাজুর ১ মিলিয়ন ফলোয়ারের ফেসবুক পেজ

প্রকাশিত: ১১:৪৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬