বাংলাদেশ ১২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিজিবি সদস্যের

Website feature photo - 1

বাগেরহাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির এক সদস্য নিহত হয়েছেন। শনিবার ৪ এপ্রিল বিকেলে শহরের সুন্দরঘোনা এলাকার বাদামতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিজিবি সদস্য মো. মনিম আল হাসান সুন্দরঘোনা গ্রামের মোজাম শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে মোটরসাইকেলযোগে দরগাহ এলাকা থেকে শহরের দিকে যাচ্ছিলেন মনিম আল হাসান। পথিমধ্যে বাদামতলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠায়।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়দের মতে, বাদামতলা মোড় এলাকায় যানবাহনের চাপ ও অসতর্ক চলাচলের কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে। তারা ওই এলাকায় সড়ক নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিজিবি সদস্যের

প্রকাশিত: ০৫:৩৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬