বাংলাদেশ ০৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশের পাশে যুক্তরাষ্ট্র, নেই কোনো গোপন চুক্তি: পররাষ্ট্রমন্ত্রী

ছবিঃসংগৃহীত

বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র—জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় জানান, যুক্তরাষ্ট্রের জ্বালানি দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। তবে গোপনীয়তার কারণে কিছু বিষয় এখনই প্রকাশ করা সম্ভব নয়।

পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই। দুই দেশের মধ্যে যেসব সমঝোতা রয়েছে, সেগুলো আগেই প্রকাশ করা হয়েছে।

তিনি আরও জানান, জ্বালানি আমদানির ক্ষেত্রে সরকারের ওপর কোনো ধরনের বাধ্যবাধকতা নেই। সাম্প্রতিক বৈঠকে জ্বালানি ছাড়াও বাণিজ্য, উন্নয়ন সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।

এছাড়া রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত রাখার বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে এসেছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের জন্য এখনো বিশ্বের সবচেয়ে বড় দাতা দেশ যুক্তরাষ্ট্র, এবং তাদের এই সহায়তা ভবিষ্যতেও চলবে বলে আশা করা হচ্ছে।

kalprakash.com/SS

রবিবার, ৫ এপ্রিল ২০২৬
জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশের পাশে যুক্তরাষ্ট্র, নেই কোনো গোপন চুক্তি: পররাষ্ট্রমন্ত্রী
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশের পাশে যুক্তরাষ্ট্র, নেই কোনো গোপন চুক্তি: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৪:১৮:৩১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬