বাংলাদেশ ১০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

কুমিল্লায় পরিত্যক্ত তিন এসি বাসে আগুন, মাদক সংশ্লিষ্টতার সন্দেহ

ছবিঃসংগৃহীত

কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে পরিত্যক্ত তিনটি এসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৫ এপ্রিল) দুপুরে এ ঘটনায় বাসগুলো সম্পূর্ণ পুড়ে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা যায়, ‘রয়েল কোচ’ পরিবহনের বিকল তিনটি এসি বাস দীর্ঘদিন ধরে সেখানে পরিত্যক্ত অবস্থায় রাখা ছিল। প্রত্যক্ষদর্শীদের মতে, হঠাৎ করেই বাসগুলোতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসগুলোর ভেতরের সব সরঞ্জাম পুড়ে যায়।

স্থানীয়রা জানান, পরিত্যক্ত বাসগুলোতে নিয়মিত মাদক সেবনের আসর বসত। আগুন লাগার কিছুক্ষণ আগে কয়েকজনকে বাস থেকে বের হতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, মাদক সেবনের সময় ব্যবহৃত গ্যাস লাইটার থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং আগুনের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

kalprakash.com/SS

রবিবার, ৫ এপ্রিল ২০২৬
কুমিল্লায় পরিত্যক্ত তিন এসি বাসে আগুন, মাদক সংশ্লিষ্টতার সন্দেহ
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

কুমিল্লায় পরিত্যক্ত তিন এসি বাসে আগুন, মাদক সংশ্লিষ্টতার সন্দেহ

প্রকাশিত: ০৪:০১:৪৩ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬