বাংলাদেশ ০৪:১২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
শিরোনামঃ
Logo রাঙ্গামাটিতে এতিমদের মুখে হাসি, বিতরণ করা হলো ঈদ উপহার ও নগদ সহায়তা Logo নাটোরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, থানায় মামলা Logo তিস্তার ভাঙনে শেষ আশ্রয় হারাচ্ছে শতাধিক পরিবার, দিশেহারা নদীপাড়ের মানুষ Logo গাজা ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে যাচ্ছে মালয়েশিয়া Logo ঈদে যাত্রীচাপে রাস্তায় কিছু ফিটনেসবিহীন গাড়ি চলছে: সড়কমন্ত্রী শেখ রবিউল আলম Logo আরাফাতের দিনে কাবার ঠিক ওপরে সূর্য, ৩৩ বছর পর কাবা শরিফে থাকবে না ছায়া Logo ঈদযাত্রায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, যাত্রী হয়রানি ঠেকাতে মোবাইল টিম: ডিএমপি কমিশনার Logo ভ্যাপসা গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি Logo জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় Logo ইসলামী ব্যাংকে আওয়ামী দোসর নিয়োগ, খাল কেটে কুমির আনার শামিল: জামায়াতের সেক্রেটারি

শহীদ জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

পিরোজপুরে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ‘শহীদ জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

শুক্রবার বিকেলে স্থানীয় মাঠে টুর্নামেন্টের চূড়ান্ত লড়াই অনুষ্ঠিত হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও বিশিষ্ট জননেতা অধ্যক্ষ আলমগীর হোসেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুস্থ সমাজ গঠনে এবং যুবসমাজকে সঠিক পথে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। শহীদ জিয়ার স্মৃতি রক্ষার্থে আয়োজিত এই টুর্নামেন্ট স্থানীয় পর্যায়ে ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা।

আমন্ত্রিত অতিথিরা টুর্নামেন্টের এমন চমৎকার আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং খেলোয়াড়দের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। নির্ধারিত সময়ের খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের হাতে সম্মাননা ও ট্রফি তুলে দেওয়া হয়।

এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শক মাঠে উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

রাঙ্গামাটিতে এতিমদের মুখে হাসি, বিতরণ করা হলো ঈদ উপহার ও নগদ সহায়তা

শহীদ জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

প্রকাশিত: ০৭:৫৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬