বাংলাদেশ ০২:০৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
শিরোনামঃ
Logo গাজা ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে যাচ্ছে মালয়েশিয়া Logo ঈদে যাত্রীচাপে রাস্তায় কিছু ফিটনেসবিহীন গাড়ি চলছে: সড়কমন্ত্রী শেখ রবিউল আলম Logo আরাফাতের দিনে কাবার ঠিক ওপরে সূর্য, ৩৩ বছর পর কাবা শরিফে থাকবে না ছায়া Logo ঈদযাত্রায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, যাত্রী হয়রানি ঠেকাতে মোবাইল টিম: ডিএমপি কমিশনার Logo ভ্যাপসা গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি Logo জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় Logo ইসলামী ব্যাংকে আওয়ামী দোসর নিয়োগ, খাল কেটে কুমির আনার শামিল: জামায়াতের সেক্রেটারি Logo ইতালি থেকে রেমিট্যান্স পাঠানোয় আবারও শীর্ষে বাংলাদেশ Logo জামিন পেলেন তারেক রেজা Logo নওগাঁয় কোরবানির পশুর চামড়া সংরক্ষণে বিসিকের সচেতনতামূলক কার্যক্রম

মিঠাপুকুরে আলোচিত নুরুজ্জামান হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২

রংপুরের মিঠাপুকুরে চাঞ্চল্যকর নুরুজ্জামান (৩১) হত্যা মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। দীর্ঘ আত্মগোপনের পর মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় ঢাকা মহানগরীর মিরপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৩ ও র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে এই সাফল্য পায়। গ্রেফতারকৃতরা হলেন, ইকবালপুর গ্রামের মোঃ জাহাঙ্গীর আলম (৩৪) এবং মোঃ মোছন মিয়া (৫০)।

র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মিঠাপুকুরে এক নৃশংস হামলার শিকার হন নুরুজ্জামান। পরিবারের সঙ্গে পূর্ব বিরোধের জেরে আসামিরা পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে নুরুজ্জামানের মায়ের পথরোধ করে শ্লীলতাহানি ও মারধর শুরু করে।

মাকে বাঁচাতে নুরুজ্জামান এগিয়ে আসলে আসামিরা তাকে এলোপাথাড়ি মারধর করে এবং অত্যন্ত নৃশংসভাবে তার শরীরের স্পর্শকাতর স্থানে (অণ্ডকোষে) সজোরে লাথি মেরে গুরুতর জখম করে। ওইদিনই বিকেলে মিঠাপুকুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুরুজ্জামান মারা যান।

এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবা মোঃ আবুল কাশেম বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১২)। ঘটনার পর থেকেই আসামিরা পলাতক ছিল। র‌্যাব গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাদের অবস্থান নিশ্চিত করে মঙ্গলবার মিরপুর থানাধীন ঈদগাহ মাঠ ক্রসিং এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করা এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

জনপ্রিয় সংবাদ

গাজা ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে যাচ্ছে মালয়েশিয়া

মিঠাপুকুরে আলোচিত নুরুজ্জামান হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২

প্রকাশিত: ০১:০১:১২ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬