বাংলাদেশ ০৯:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৭ Logo অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান: শীর্ষ জুয়ারীসহ গ্রেফতার ১৫ Logo লামায় থামছেই না অবৈধ ইটভাটার কার্যক্রম, প্রশাসনের নীরব ভূমিকায় জনমনে ক্ষোভ Logo রাস্তার পাশে ছোট্ট কুটিরে বৃদ্ধ দম্পতির মানবেতর জীবন Logo তেজগাঁও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল Logo গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট Logo নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা Logo নওগাঁ সদর উপজেলা কৃষকদলের কমিটি গঠন, আহ্বায়ক মামুন ও সদস্য সচিব সবুর Logo পাবিপ্রবির নতুন ভিসি ড. আবুল হাসনাত মোহা. শামীম Logo স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ, দম্পতির ওপর হামলা

৯ হাজার লিটার পেট্রোল-অকটেনসহ ট্যাংক লরি জব্দ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অবৈধভাবে মজুদ ও খালাসের সময় প্রায় ৯ হাজার লিটার পেট্রোল ও অকটেন জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।

আজ সোমবার (৩০ মার্চ) ভোররাতে আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা-খাদিমপুর সড়কে অবৈধ জ্বালানি তেল মজুদচক্রের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এসময় একটি তেলবাহী ট্যাংকলরি থেকে ড্রামে তেল ভরার সময় ৮ ব্যারেল পেট্রোলসহ একটি ট্রাক্টরের ট্রলি জব্দ করা হয়। একই সঙ্গে ট্যাংক লরিটিও আটক করা হয়।

আলমডাঙ্গা থানার ওসি বাণী ইসরাইল জানান, জব্দ করা ট্যাংক লরি ও ব্যারেলগুলোতে প্রায় ৯ হাজার লিটার পেট্রোল-অকটেন রয়েছে। ঘটনাস্থল থেকেই এ চক্রের সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়েছে।

পুলিশ আরও জানায়, খোলা বাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে তেলগুলো বাইরের কোনো জেলা থেকে আনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৭

৯ হাজার লিটার পেট্রোল-অকটেনসহ ট্যাংক লরি জব্দ

প্রকাশিত: ০৩:৪৭:১০ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬