বাংলাদেশ ০৫:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১

পিরোজপুরে জমি নিয়ে বিরোধ, হামলায় বসতঘর ভাঙচুরের অভিযোগ

পিরোজপুরের কাউখালী উপজেলার ৪ নম্বর চিড়াপাড়া ইউনিয়নের বিজয়নগর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় তানিয়া বেগম নামে এক প্রতিবন্ধী নারীর বসতঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। অভিযুক্তদের মধ্যে স্থানীয় ইউপি সদস্য আজিজুলসহ হীরা ও তাদের সহযোগীদের নাম উল্লেখ করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগী।

তানিয়া বেগম জানান, ২০১৬ সালে ভূমিহীন হিসেবে তিনি কাউখালীর চিড়াপাড়া ইউনিয়নের বিজয়নগর গ্রামের কচা নদীর পাড়ে ২১ শতাংশ জমি সরকারি বরাদ্দ পান। ২০২৩ সালে সেখানে একটি বসতঘর নির্মাণ করেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে স্থানীয় হীরা, ইউপি সদস্য আজিজুল, হিরনসহ কয়েকজন ওই জমির মালিকানা দাবি করে আসছেন এবং তাকে সেখান থেকে চলে যাওয়ার জন্য হুমকি দিয়ে আসছেন। এর আগে একাধিকবার তার পরিবারের সদস্যদের মারধরের অভিযোগও রয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, গত ২৪ মার্চ বিকেলে প্রতিপক্ষের লোকজন তার বসতঘর ভাঙচুর করে এবং সেখান থেকে স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুটপাট করে নিয়ে যায়।

সরেজমিনে দেখা যায়, তানিয়ার বসতঘরটি ভাঙা অবস্থায় পড়ে আছে। এ সময় অভিযুক্তদের সঙ্গে কথা বলতে গেলে তারা অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।

এদিকে, ঘটনার পর তানিয়ার ননদ নিলুফা বেগম সাংবাদিকদের ফোন করে জানান, তানিয়া বেগম ও তার শ্বশুর-শাশুড়িকে স্থানীয় সাইফুলের বাড়িতে আটকে রাখা হয়েছে। পরে সাংবাদিকরা সেখানে গিয়ে দরজা খুলে তাদের উদ্ধার করেন। তবে কিছুক্ষণ পর আবারও তাদের অন্য একটি বাড়িতে অবরুদ্ধ করে রাখা হয় বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে নিলুফা বেগম ৯৯৯ নম্বরে ফোন করলে কাউখালী থানা পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করা হয়।

ভুক্তভোগী তানিয়া বেগম বিজয়নগর গ্রামের ফিরোজ খানের স্ত্রী। অভিযুক্ত হীরা একই এলাকার ফরিদ মিয়ার ছেলে এবং ইউপি সদস্য আজিজুল আব্দুর রবের ছেলে।

তানিয়া বেগম বলেন, “২০২৩ সালে আমি এখানে ঘর তুলেছি। এর আগে কাউকে এই জমির দাবি করতে দেখা যায়নি। এখন হঠাৎ করে এসে তারা ঘর ভাঙচুর করেছে এবং স্বর্ণালংকার নিয়ে গেছে। আমি এর বিচার চাই।”

তানিয়ার শ্বশুর মোফাজ্জেল খান জানান, ঘটনার আগের দিন তাকে মারধর করা হয়। পরদিন বাড়িতে এসে তিনি দেখেন ঘর ভাঙচুর করা হচ্ছে। নিরাপত্তার কারণে তিনি সেখান থেকে সরে যান।

এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

পিরোজপুরে জমি নিয়ে বিরোধ, হামলায় বসতঘর ভাঙচুরের অভিযোগ

প্রকাশিত: ০৯:৪৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬