বাংলাদেশ ০৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১

ইন্দুরকানিতে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, হাসপাতালে ভর্তি

পিরোজপুরের ইন্দুরকানি (জিয়ানগর) উপজেলায় পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে সাইফুল ইসলাম হাওলাদার নামে এক সাংবাদিকের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। আহত সাইফুল ইসলাম অনলাইন নিউজ পোর্টাল ‘ফেস দ্য পিপল’-এর পিরোজপুর প্রতিনিধি। শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর ভবানীপুর সাইক্লোন সেন্টার সংলগ্ন স্কুল মাঠে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রাতে নিউজের কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন সাইফুল। পথে উত্তর ভবানীপুর এলাকায় আগে থেকে ওঁৎ পেতে থাকা বাহাদুর, মিয়াদ ও শাকিলসহ একদল সন্ত্রাসী তার পথরোধ করে। দুই মাস আগে সাইফুলের মা স্থানীয় কয়েকজন সন্ত্রাসীর বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন, যা বর্তমানে তদন্তাধীন।

সন্ত্রাসীরা সাইফুলের কাছে ওই জিডি প্রত্যাহারের দাবি জানায় এবং হুমকি দিয়ে বলে, “জিডি প্রত্যাহার করবি নাকি মরবি?” জবাবে সাইফুল জানান, জিডির বাদী তার মা এবং এ বিষয়ে তার কিছু করার নেই। এ কথা শোনার সঙ্গে সঙ্গেই সন্ত্রাসীরা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় সাইফুল গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন।

চিৎকার শুনে স্থানীয় বাসিন্দা ও সাইফুলের আত্মীয়-স্বজনরা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। খবর পেয়ে ইন্দুরকানি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় সাংবাদিক সমাজ। ইন্দুরকানি থানা পুলিশ জানিয়েছে, খবর পেয়েই তারা দ্রুত ব্যবস্থা নিয়েছে। ভুক্তভোগী সাংবাদিকের পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

ইন্দুরকানিতে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, হাসপাতালে ভর্তি

প্রকাশিত: ০৪:৪৩:৪০ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬