বাংলাদেশ ০৪:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১

২০ বছরেও সংস্কার হয়নি পোল, ঝুঁকি নিয়ে যাতায়াত করছে শিক্ষার্থীরা

পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নে খানাকুনিয়ারি পি ই আর সি ফাজিল মাদ্রাসার সামনে দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় পড়ে থাকা একটি পোল স্থানীয়দের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রায় দুই দশক ধরে পোলটি সংস্কার বা পুনর্নির্মাণ না হওয়ায় শিক্ষার্থীসহ এলাকাবাসীকে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, মাদ্রাসার সামনের ভাঙা পোলটি কার্যত অচল হয়ে পড়েছে। ফলে শিক্ষার্থীরা বিকল্প হিসেবে সুপারি গাছ দিয়ে তৈরি একটি নড়বড়ে সাঁকো ব্যবহার করে যাতায়াত করছে। এতে প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে, বিশেষ করে ছোট শিক্ষার্থীদের জন্য ঝুঁকি আরও বেশি।

স্থানীয় বাসিন্দারা জানান, ভাঙা পোলের কারণে শুধু শিক্ষার্থীরাই নয়, এলাকার সাধারণ মানুষও মারাত্মক ভোগান্তিতে পড়েছেন। কৃষিপণ্য পরিবহন ব্যাহত হচ্ছে এবং ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়েছে।

তাদের অভিযোগ, বিষয়টি নিয়ে একাধিকবার গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলেও এখনো পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে করে ক্ষোভ ও হতাশা বাড়ছে স্থানীয়দের মধ্যে।

এ বিষয়ে পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেন, প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেলে দ্রুত পোলটি নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। তবে দীর্ঘদিনেও সমস্যার সমাধান না হওয়ায় এ আশ্বাস নিয়েও সংশয়ে রয়েছেন এলাকাবাসী।

এলাকাবাসীর দাবি, দ্রুত ভাঙা পোলটি অপসারণ করে নতুন স্ল্যাব বা কালভার্ট নির্মাণ করা হোক, যাতে শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত হয় এবং স্বাভাবিক জনজীবন ফিরে আসে। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কত দ্রুত এই জনদুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ নেয়।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

২০ বছরেও সংস্কার হয়নি পোল, ঝুঁকি নিয়ে যাতায়াত করছে শিক্ষার্থীরা

প্রকাশিত: ০৮:৪৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬