বাংলাদেশ ০৪:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১

পিরোজপুরে তালা কেটে ঘরে ঢুকে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালঙ্কার ও নগদ লুট

পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার ৬নং ওয়ার্ডের জুজখোলা একপাই গ্রামের আতাউর রহমান ফকিরের বাড়িতে তালা কেটে ঘরে ঢুকে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় বাড়িতে কেউ না থাকার সুযোগে সংঘবদ্ধ ডাকাত দল পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটায়। তারা প্রথমে বিল্ডিং ঘরের তালা কেটে ভেতরে প্রবেশ করে এবং পরে ঘরের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। অন্ধকারের মধ্যে দীর্ঘ সময় ধরে আলমারি ভেঙে কয়েক ভরি স্বর্ণালঙ্কার, নগদ প্রায় ৩০ হাজার টাকা এবং অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

পরে আতাউর রহমানের ভাই ঘরের দরজা খোলা দেখতে পেয়ে ডাক-চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

খবর পেয়ে পিরোজপুর সদর থানার এসআই মহসিন ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়া কদমতলা ইউনিয়ন পরিষদের দফাদার ও চকিদারসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে উপস্থিত হন। ঘটনার খবর পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাকসহ স্থানীয় নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারটির খোঁজখবর নেন।

ভুক্তভোগী পরিবারটি লুট হওয়া স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছে। এলাকাবাসী দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

পিরোজপুরে তালা কেটে ঘরে ঢুকে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালঙ্কার ও নগদ লুট

প্রকাশিত: ১১:৫৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬