বাংলাদেশ ০২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

তেজগাঁও কলেজে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে তেজগাঁও কলেজে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর পরিবেশিত হয় জাতীয় সঙ্গীত। পরে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজিত আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতার গুরুত্ব এবং নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগ্রত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
তারা বলেন, ১৯৭১ সালের আত্মত্যাগের সঠিক ইতিহাস তরুণদের কাছে পৌঁছে দেওয়া এবং শহীদদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা আমাদের নৈতিক দায়িত্ব।

এসময় কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।

দিবসটি উপলক্ষে ক্যাম্পাসজুড়ে জাতীয় পতাকার সাজসজ্জা ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

তেজগাঁও কলেজে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন

প্রকাশিত: ০১:০৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬