বাংলাদেশ ০৭:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

ঢাকায় পার্বত্য চট্টগ্রাম সমিতির ইফতার মাহফিল ও পার্বত্যবাসীর মিলনমেলা অনুষ্ঠিত

পার্বত্য চট্টগ্রাম সমিতি, ঢাকা-এর আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও পার্বত্যবাসীর মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে সংগঠনের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক, লেখক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক এ এইচ এম ফারুক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ান এমপি, বিশেষ অতিথি হিসেবে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি ও বান্দরবান জেলা থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী মহোদয় উপস্থিত থাকার কথা থাকলেও সংসদ অধিবেশন থাকায় সময়ের অভাবে অংশ নিতে পারেননি।

সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ভূইয়ার সঞ্চালনায় অন্যান্য বিশেষ অতিথির মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব (অব) আবু সৈয়দ মো. হাশিম, খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য মো. মনির হোসেন, পার্বত্য চট্টগ্রাম রিসার্স ফোরামের চেয়ারম্যান ও পার্বত্য নিউজের সম্পাদক মেহেদী হাসান পালাশ ও বিশিষ্ট ব্যবসায়ী আবু বকর সিদ্দিক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মিতায়ন চাকমা, আরও বক্তব্য রাখেন সংগঠনিক সম্পাদক মোর্শেদ আলম ও কোষাধ্যক্ষ আবুল কালাম আযাদ প্রমুখ।

এসময় পার্বত্য চট্টগ্রাম সমিতির সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- সহ-সভাপতি যথাক্রমে বাখের উদ্দিন, আমিনুল হক, আয়শা খাতুন রুমা, দিদারুল আলম, অ্যাড. নাজমুল হাসান চৌধুরী (নাজিম), কামাল হোসেন, নাসির উদ্দিন, বাবুল সরকার, যুগ্ম সম্পাদক যথাক্রমে জাহাঙ্গীর আলম অপু, নাদিম মজিদ, ইব্রাহীম খলিল চৌধুরী অপি, তথ্য ও গবেষণাবিষয়ক সাংবাদিক ও গবেষক সৈয়দ ইবনে রহমত, আইনবিষয়ক সম্পাদক অ্যাড. আবু তাহের রনি, ক্রিড়া সম্পাদক মো. সেলিম, প্রচার সম্পাদক আল আমিন আহমেদ, আন্তর্জাতিক সম্পাদক নবী হোসেন বাপ্পা, ছাত্রবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, জ্যেষ্ঠ সদস্য সাইফুল ইসলাম সুমন প্রমুখ।

ইফতার মাহফিলে ঢাকায় বসবাসরত পার্বত্য ৩ জেলার প্রায় ৩ শতাধিক বাসিন্দা অংশগ্রহণ করেন। এসময় দেশ ও জনগণের মঙ্গল কামনা করে দোয়া মোনাজত করা হয়।

রবিবার, ১৫ মার্চ ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

ঢাকায় পার্বত্য চট্টগ্রাম সমিতির ইফতার মাহফিল ও পার্বত্যবাসীর মিলনমেলা অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:৫০:১৫ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬