বাংলাদেশ ০৩:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

ঢাবিতে ইবসেনের নাট্য-নিরীক্ষা ‘তাবুলা রাসা’র সফল মঞ্চায়ন সম্পন্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে বুধবার থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের স্নাতকোত্তর প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের অংশগ্রহণে হেনরিক ইবসেনের নাট্য-নিরীক্ষা ‘তাবুলা রাসা’র মঞ্চায়ন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে তিন দিনব্যাপী মঞ্চস্থ হলো থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের বিশেষ নাট্য প্রযোজনা ‘তাবুলা রাসা’।

বিশ্বখ্যাত নরওয়েজীয় নাট্যকার হেনরিক ইবসেনের তিনটি কালজয়ী নাটক— ‘অ্যা ডল’স হাউজ’, ‘পিয়ার গিন্ট’ ও ‘ওয়াইল্ড ডাক’-এর নির্বাচিত দৃশ্যের সমন্বয়ে এই অখণ্ড ভাবকল্পটি নির্মিত হয়েছে।

গতকাল ১২ মার্চ (বৃহস্পতিবার) সন্ধ্যায় সমাপনী প্রদর্শনীর মধ্য দিয়ে এই আয়োজনের সফল সমাপ্তি ঘটে।

বিভাগের স্নাতকোত্তর প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের পরিবেশনায় এই প্রযোজনাটির ভাবনা, পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন অধ্যাপক ড. আহমেদুল কবির। ১০ মার্চ থেকে শুরু হওয়া এই প্রদর্শনীটি প্রতিদিন সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে বুধবার থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের স্নাতকোত্তর প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের অংশগ্রহণে মঞ্চস্থ হয় হেনরিক ইবসেনের নাট্য-নিরীক্ষা ‘তাবুলা রাসা’র একটি দৃশ্য।

ল্যাটিন শব্দ ‘তাবুলা রাসা’ (Tabula Rasa)-র আক্ষরিক অর্থ হলো ‘পরিষ্কার স্লেট’ বা ‘Clean slate’। নির্দেশক ড. আহমেদুল কবিরের মতে, এই দর্শনের সাথে লালনের ভাবনার দারুণ মিল রয়েছে। মানুষ কোনো সংস্কার ছাড়াই জন্মায় এবং পরবর্তীকালে সমাজ বা পরিবেশ তার ওপর দাগ কাটে— এই ধারণা থেকেই শিক্ষার্থীরা এক শূন্যতা থেকে ইবসেনের নাটকগুলোকে নিজেদের কায়াসাধন ও সৃজনশীলতার অংশ করে নিয়েছে। এটি মূলত এক সংস্কৃতি ও ভাষার সাথে অন্য সংস্কৃতির নিরন্তর সংলাপের প্রক্রিয়া।

প্রযোজনাটিতে অভিনয় করেছেন আজরিনা শারমিন, অনন্যা দে, বর্ণালী ঘোষ বর্ণ, ফৌজিয়া আফরিন তিলু, জাহেদ আল ফুয়াদ, মারিয়া সুলতানা, মুনিরা মাহজাবিন, শান্তা আক্তার, তাহসিন নুর মিত্রিতা, উম্মে হানী, তরিকুল সরদার, মোঃ ইমাম হোসেন, মোঃ হাদী আকাশ, মোঃ রাফিউল আলম চৌধুরী, রূপন্তী রয়েল, তাসনিয়াদ শাওলীন, অহিদুজ্জামান টনি ও শুভজিৎ রায় কাব্য।

‘তাবুলা রাসা’র আরেকটি দৃশ্যে মোঃ হাদী আকাশ ও রূপন্তী রয়েল।

নাটকটিতে শরীরী স্থাপত্য, নৃত্য ও সংগীতের এক অপূর্ব সমন্বয় দেখা গেছে। আলোক পরিকল্পনায় ছিলেন ধীমান চন্দ্র বর্মন ও নাভেদ রহমান। চলন বিন্যাস করেছেন অমিত চৌধুরী এবং সংগীত পরিচালনায় ছিলেন নাভেদ রহমান ও জাদিদ ইমিতয়াজ আহমেদ। যন্ত্রসংগীতে সঙ্গত করেছেন মনোহর চন্দ্র দাস। এছাড়া পোশাক, মুখোশ ও মঞ্চ উপকরণের পরিকল্পনা করেছেন সংশ্লিষ্ট সেমিস্টারের শিক্ষার্থীরাই।

নরওয়ে দূতাবাসের সহযোগিতায় এবং থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের তত্ত্বাবধানে এই নিরীক্ষাধর্মী প্রযোজনাটি মঞ্চে আনা হয়আধুনিক নাট্যচর্চায় ইবসেনের নৈতিক ও সামাজিক বিশ্লেষণের নির্যাস নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই অন্তর্বর্তী আয়োজন।

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
ঢাবিতে ইবসেনের নাট্য-নিরীক্ষা ‘তাবুলা রাসা’র সফল মঞ্চায়ন সম্পন্ন
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

ঢাবিতে ইবসেনের নাট্য-নিরীক্ষা ‘তাবুলা রাসা’র সফল মঞ্চায়ন সম্পন্ন

প্রকাশিত: ০৩:০২:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬