বাংলাদেশ ০৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

ভোলায় বাস শ্রমিকদের ডাকা বাস ধর্মঘট প্রত্যাহার

ভোলার চরফ্যাশন উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার চালকদের বিরুদ্ধে বাস শ্রমিকদের ওপর হামলা ও বাসে ভাঙচুরের অভিযোগে জড়িতদের বিচারের দাবিতে জেলার ৫টি অভ্যন্তরীণ রুটে অনির্দিষ্টকালের জন্য জেলা বাস শ্রমিক ইউনিয়নের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় ধর্মঘট প্রত্যাহার করায় স্বাভাবিক হয়েছে জেলার সব রুটের বাস চলাচল।

এদিকে বাস মালিক, শ্রমিক ও সিএনজিচালিত মালিক সমিতির নেতাদের সঙ্গে মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে একটি আলোচনা সভা হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে। এতে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছারসহ জেলার অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ডের বাস ডিপো কর্মকর্তা অসীম দত্ত বলেন, রোববার দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলায় সিএনজি চালকরা জোরপূর্বক বাস মালিক সমিতির নিজস্ব ডিপো থেকে বাস বের করে দিয়েছে এবং বাস শ্রমিকদের উপর হামলা,বাস ও ডিপো ভাঙচুর করেছে তারা। এ ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বাস শ্রমিকরা আন্দোলনের ডাক দিলে জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মঙ্গলবার বিকেলের দিকে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে তাদের অনুরোধে বাস শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

ভোলার জেলা প্রশাসক ডা.শামীম রহমান বলেন, উভয় পক্ষকে নিয়ে বসে বিষয়টি সমাধানের জন্য কাজ করছি।

প্রসঙ্গত, রোববার দুপুর পৌনে ১টার দিকে চরফ্যাশন উপজেলা শহরের টিবি স্কুলের সামনে সিএনজি চালকদের বিরুদ্ধে বাস শ্রমিকদের ওপর অতর্কিত হামলা ও বাস এবং বাসের কাউন্টারে হামলার অভিযোগ তোলে জেলা বাস শ্রমিক ইউনিয়ন।

এ ঘটনার পরবর্তীতে ওইদিন দুপুর ১টা থেকে হামলায় জড়িতদের বিচারের দাবিতে জেলা শহরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড থেকে জেলার সব রুটে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়ে তারা বিক্ষোভ করেন। পরবর্তীতে সন্ধ্যার দিকে তা প্রত্যাহার করেন বাস শ্রমিক ইউনিয়ন।

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

ভোলায় বাস শ্রমিকদের ডাকা বাস ধর্মঘট প্রত্যাহার

প্রকাশিত: ১১:৩১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬