বাংলাদেশ ১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ

  • জব ডেস্ক
  • প্রকাশিত: ১১:১২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • 64

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ট্রেড–২ (বিশেষ পেশা) ক্যাটাগরিতে এই নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে। আগ্রহী প্রার্থীরা ৮ মার্চ ২০২৬ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৭ এপ্রিল ২০২৬।

পদের বিবরণ
প্রতিষ্ঠান: বাংলাদেশ সেনাবাহিনী
পদের নাম: সৈনিক
পদসংখ্যা: নির্ধারিত নয়
ট্রেড: ট্রেড–২ (বিশেষ পেশা)

অন্তর্ভুক্ত পেশাসমূহ
এই নিয়োগের আওতায় বিভিন্ন বিশেষ পেশায় প্রার্থী নেওয়া হবে। পেশাগুলো হলো— কুক (মেস), কুক (ইউনিট), কুক (হাসপাতাল), ব্যান্ডসম্যান, পেইন্টার, পেইন্টার অ্যান্ড ডেকোরেটর, কার্পেন্টার ও টিন স্মিথ।

শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীদের এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০ থাকতে হবে। যেসব প্রার্থী জিপিএ ৩.০০ বা তার বেশি পেয়েছেন, তারা যোগ্যতার ভিত্তিতে ট্রেড–১–এ স্থানান্তরের সুযোগ পেতে পারেন।

পেশাগত যোগ্যতা
কুক পেশা: রান্নায় পারদর্শী হতে হবে।
ব্যান্ডসম্যান: ড্রাম, ব্রাস ব্যান্ড, ক্ল্যারিনেট, ব্যাগ পাইপ, ট্রাম্পেটসহ বিভিন্ন বাদ্যযন্ত্রে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
পেইন্টার / পেইন্টার অ্যান্ড ডেকোরেটর: রং করার কাজে অভিজ্ঞতা থাকতে হবে।
কার্পেন্টার: কাঠমিস্ত্রির কাজে দক্ষ হতে হবে।
টিন স্মিথ: ঝালাই ও ধাতব কাজে পারদর্শী হতে হবে।

আবেদন ফি
আবেদনকারীদের ৩০০ টাকা ফি প্রদান করতে হবে। এর মধ্যে ২০০ টাকা ভর্তি পরীক্ষার ফি এবং ১০০ টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি।

আবেদন পদ্ধতি ও শেষ সময়
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।

আবেদন শুরু: ৮ মার্চ ২০২৬
আবেদনের শেষ তারিখ: ৭ এপ্রিল ২০২৬।

সোমবার, ৯ মার্চ ২০২৬
বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ

প্রকাশিত: ১১:১২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬