বাংলাদেশ ০৪:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা
নয়াপল্টনের স্মৃতিঘেরা বিদায়

‘দলের সমর্থক হিসেবে শেষ দিন পর্যন্ত পাশে থাকব’ — টিপু

  • কাল প্রকাশ
  • প্রকাশিত: ০৪:২৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • 732

দীর্ঘ ১৭ বছরের ত্যাগ-তিতিক্ষা, সংগ্রাম ও দাপ্তরিক দায়িত্ব পালনের স্মৃতি বুকে নিয়ে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন তাইফুল ইসলাম টিপু। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক সহ-দপ্তর সম্পাদক ছিলেন।

মঙ্গলবার (৩ মার্চ) রাজধানীর নয়াপল্টন-এ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তরের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তাইফুল ইসলাম টিপু জানান, গত ২১ জানুয়ারি পর্যন্ত তিনি সহ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্বতন্ত্রভাবে নির্বাচন করায় সাংগঠনিক নিয়ম অনুযায়ী ওই দিন থেকেই তিনি পদে বহাল ছিলেন না। তবে দীর্ঘদিন দপ্তরের দায়িত্বে থাকার কারণে কিছু প্রশাসনিক আনুষ্ঠানিকতা ও মাসিক চাঁদা বকেয়া ছিল, যা তিনি ২১ জানুয়ারি পর্যন্ত পরিশোধ করেছেন। একই সঙ্গে অফিস-সংক্রান্ত সব দায়িত্বও আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

তিনি বলেন, দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার দিন তিনি ঢাকায় উপস্থিত না থাকায় আনুষ্ঠানিক হস্তান্তরে কিছুটা বিলম্ব হয়েছে।

জীবনের ৪৩ বছর দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কথা উল্লেখ করে টিপু বলেন, দায়িত্ব পালনকালে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁর প্রতি স্নেহ-ভালোবাসা ও দিকনির্দেশনা দিয়েছেন এবং কাজ করার সুযোগ করে দিয়েছেন। এজন্য তিনি তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। পাশাপাশি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ স্থায়ী কমিটির সদস্য ও বিভিন্ন পর্যায়ের নেতাদের সহযোগিতা, পরামর্শ ও স্নেহের কথাও স্মরণ করেন।

তিনি জানান, দলের চেয়ারম্যান ও মহাসচিবসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে একটি কৃতজ্ঞতাপত্র জমা দিয়েছেন।

তাইফুল ইসলাম টিপু বলেন, বর্তমানে তিনি দলের কোনো সাংগঠনিক পদে নেই। ফলে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন করা সম্ভব নয়। তবে সমর্থক হিসেবে জীবনের শেষ দিন পর্যন্ত দলের পাশে থাকার চেষ্টা করবেন।

সবশেষে তিনি দলের চেয়ারম্যান, মহাসচিবসহ নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চান। দায়িত্ব পালনকালে কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে তার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান। একই সঙ্গে কার্যালয়-সংক্রান্ত সব দেনাপাওনাও আনুষ্ঠানিকভাবে পরিশোধ করেছেন বলে উল্লেখ করেন।

মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
‘দলের সমর্থক হিসেবে শেষ দিন পর্যন্ত পাশে থাকব’ — টিপু
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

নয়াপল্টনের স্মৃতিঘেরা বিদায়

‘দলের সমর্থক হিসেবে শেষ দিন পর্যন্ত পাশে থাকব’ — টিপু

প্রকাশিত: ০৪:২৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬