বাংলাদেশ ০৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা
দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়ন

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

প্রায়ত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কুমিল্লার দেবিদ্বারে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জাফরগঞ্জ গঙ্গামন্ডল রাজ ইনস্টিটিউট সংলগ্ন মসজিদ মাঠে এ আয়োজন করে জাফরগঞ্জ ইউনিয়ন বিএনপি।

জাফরগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি অলি উল্লাহ সওদাগরের সভাপতিত্বে এবং সদস্য সচিব নেয়ামত উল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দেবিদ্বার উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন এবং সদস্য সচিব কাজী মাসুদ হাসান।

আলোচনা পর্বে বক্তারা সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক অবদান ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন। পরে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

দোয়া মাহফিল শেষে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও মুসল্লিদের অংশগ্রহণে ইফতার বিতরণ করা হয়। অনুষ্ঠানে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়ন

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

প্রকাশিত: ০৮:০০:০৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬