বাংলাদেশ ০৪:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদের

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেছেন, না অপরাধের তিনি অভিযুক্ত ফলে এখন সময় এসেছে তার অভিশংসন করে তাকে সরানো। দ্বিতীয় তার বিরুদ্ধে মামলা করে তাকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা। এটা আমরা মনে করি এই নতুন সরকারের অন্যতম দায়িত্ব।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল রাজধানীর বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডের শহিদদের কবর জিয়ারত শেষে তিনি এ দাবি জানান।

নাহিদ ইসলাম বলেন, জুলাই গণহত্যার সময় কিন্তু রাষ্ট্রপতি রাষ্ট্রের অভিভাবকের দায়িত্ব পালন করেননি। তিনি নীরব, নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছিলেন। বৈষম বিরোধী ছাত্রদের পক্ষ থেকে কিন্তু কোটা সংস্কার দাবিতে আমরা রাষ্ট্রপতি ভবন পর্যন্ত গিয়েছিলাম। তার নীরব ভূমিকার কারণে এই গণহত্যা সংঘটিত হয়েছে। ফলে গণহত্যার দায়ে তিনিও অভিযুক্ত।

তার বিরুদ্ধে কিন্তু আর্থিক অনৈতিকতার অভিযোগ রয়েছে আগে থেকে। ফলে রাষ্ট্রপতি বলতে আমরা যেটা বুঝি, অভিভাবক, সম্মান-শ্রদ্ধারর যে ব্যক্তিত্ব প্রয়োজন তার কোনটাই আসলে তার নেই ।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতির অভিশংসনের জন্য পদক্ষেপ নিতে সংসদে সরকারি দল, বিরোধী দল সবাই মিলে কাজ করবে কারণ ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের জাতীয় ঐক্য রয়েছে।

সেই সময় রাজনৈতিক দলগুলো ঐক্যমতে আসতে পারেনি তাই রাষ্ট্রপতি পরিবর্তন হয়নি। কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় রাষ্ট্রপতি পরিবর্তনের দাবি জনগণের পক্ষ থেকে ছিল।

সেই সময় রাষ্ট্রের স্থীতিশীলতা, সাংবিধানিক ধারবাহিকহতার কথা বলে রাষ্ট্রপতিকে রেখে দেওয়া হয়েছে। এখন নতুন সরকার এসেছে, নতুন সংসদ তৈরি হয়েছে, আমরা মনে করি যে রাষ্ট্রপতি এখন চলে যাওয়াটা কেবলই সময়ের ব্যাপার।

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদের

প্রকাশিত: ০৭:৪৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬