বাংলাদেশ ০২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

রাজধানীতে ভোট কেনার সময় জামায়াত নেতা আটক, ২ দিনের কারাদণ্ড

রাজধানীর সূত্রাপুরে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে থানা জামায়াতের নায়েবে আমির মো. হাবিবকে আটক করেছে স্থানীয় জনতা। অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে ২ দিনের কারাদণ্ড দিয়েছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা-৬ আসনের ৪৪ নম্বর ওয়ার্ডের সূত্রাপুর কমিউনিটি সেন্টার ভোটকেন্দ্র সংলগ্ন একটি চালের দোকানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ওই চালের দোকানে বসে ভোটারদের টাকা দিচ্ছিলেন সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির মো. হাবিব। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করেন। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছান।

সেখানে সাক্ষ্য-প্রমাণ ও যাচাই-বাছাই শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে তাকে ২ দিনের কারাদণ্ড প্রদান করেন।

এ ঘটনায় স্থানীয়রা তীব্র নিন্দা জানিয়েছেন এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে প্রশাসনকে আরও কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন।

বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

রাজধানীতে ভোট কেনার সময় জামায়াত নেতা আটক, ২ দিনের কারাদণ্ড

প্রকাশিত: ০৯:৪৬:১৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬