বাংলাদেশ ০৯:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

মিরপুর টেস্টের মাঝেই ফ্লাডলাইটে আগুন, সাময়িক উত্তেজনা

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টেস্ট ম্যাচ চলাকালে তৃতীয় দিনে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। মাঠের দক্ষিণ পাশের একটি ফ্লাডলাইট টাওয়ারে হঠাৎ আগুন দেখা যায়।

দ্বিতীয় সেশনের শেষ মুহূর্তে এই ঘটনা ঘটে। আকাশ মেঘলা থাকায় আলো স্বল্পতা কাটাতে ফ্লাডলাইট জ্বালানো হয়েছিল, তখনই ওই টাওয়ারে সমস্যা দেখা দেয়।

প্রেসিডেন্টস বক্সের পেছনের দিকের ওই ফ্লাডলাইটে আগুন দেখা গেলেও তা দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি বা শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এর আগে ২০২৩ সালের আগস্টেও মিরপুর স্টেডিয়ামের পূর্ব পাশের গ্যালারির ফ্লাডলাইটে একই ধরনের আগুন লাগার ঘটনা ঘটেছিল। এবার ঘটনাটি ঘটল দক্ষিণ পাশের টাওয়ারে।

ঘটনার পর সাময়িকভাবে দর্শক ও মাঠ সংশ্লিষ্টদের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হলেও পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসে।

kalprakash.com/SS
রবিবার, ১০ মে ২০২৬

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

মিরপুর টেস্টের মাঝেই ফ্লাডলাইটে আগুন, সাময়িক উত্তেজনা

প্রকাশিত: ০৫:১৮:৩২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬