বাংলাদেশ ১১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo সৌদি পৌঁছেছেন ৫৮৩৪৭ জন বাংলাদেশি হজযাত্রী Logo তেজগাঁও কলেজ ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে আসিফ-পলাশ Logo আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু Logo হোয়াইটওয়াশের লক্ষ্যে বাংলাদেশের সামনে কঠিন শুরু Logo গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৭ Logo অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান: শীর্ষ জুয়ারীসহ গ্রেফতার ১৫ Logo লামায় থামছেই না অবৈধ ইটভাটার কার্যক্রম, প্রশাসনের নীরব ভূমিকায় জনমনে ক্ষোভ Logo রাস্তার পাশে ছোট্ট কুটিরে বৃদ্ধ দম্পতির মানবেতর জীবন Logo তেজগাঁও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল Logo গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট

১৬ বছরের অরবান শাসনের অবসান, হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী মাজিয়ার

হাঙ্গেরিতে বড় রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পিটার মাজিয়ার। এর মাধ্যমে দীর্ঘ ১৬ বছর ক্ষমতায় থাকা ভিক্টর অরবানের শাসনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল।

শনিবার রাজধানী বুদাপেস্টে শপথ গ্রহণ করেন মাজিয়ার। তিনি ইউরোপপন্থী রাজনৈতিক অবস্থানের জন্য পরিচিত। অন্যদিকে বিদায়ী নেতা অরবানকে রুশপন্থী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচনা করা হতো।

শপথের আগে বুদাপেস্টে হাজার হাজার মানুষ জড়ো হয়ে নতুন নেতৃত্বের প্রতি সমর্থন জানান। পার্লামেন্ট ভবনের বাইরে আয়োজিত সমাবেশে মাজিয়ার জনগণকে উদ্দেশ করে বলেন, হাঙ্গেরির জন্য একটি নতুন ইতিহাস লেখার সময় এসেছে।

তিনি আরও বলেন, পরিবর্তনের পথ সহজ নয়, তবে শেষ পর্যন্ত জনগণই জয়ী হয়। তার দাবি, সাধারণ মানুষের ঐক্য বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন আনতে সক্ষম।

পার্লামেন্টে দেওয়া বক্তব্যে মাজিয়ার বলেন, জনগণ তাঁর দলকে শুধু সরকার পরিবর্তনের নয়, বরং পুরো শাসনব্যবস্থার সংস্কারের ম্যান্ডেট দিয়েছে। তিনি হাঙ্গেরিকে নতুন রাজনৈতিক ও প্রশাসনিক পথে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেন।

তিনি অভিযোগ করেন, অরবানের শাসনামলে হাঙ্গেরি ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর একটিতে পরিণত হয়েছে।

এর আগে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আসে। ভিক্টর অরবানের দল ফিদেজ পরাজিত হয় এবং পিটার মাজিয়ারের মধ্য-ডানপন্থী দল তিসজা পার্টি জয়ী হয়ে ক্ষমতায় আসে।

২০১০ সাল থেকে টানা ১৬ বছর হাঙ্গেরির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ভিক্টর অরবান।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

সৌদি পৌঁছেছেন ৫৮৩৪৭ জন বাংলাদেশি হজযাত্রী

১৬ বছরের অরবান শাসনের অবসান, হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী মাজিয়ার

প্রকাশিত: ০৪:২৬:২৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬